বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৫

৩৮. নিচের কোনটি শিশুর আচরণে প্রভাব ফেলে?

ক. স্থানীয় মানুষের ভাষাভঙ্গি ও মূল্যবোধ

খ. রাষ্ট্রে দৈনন্দিন কাজকর্ম

গ. গণমাধ্যমের ভূমিকা

ঘ. শ্রেণিকক্ষে শিক্ষকের আচরণ

৩৯. মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অনুকূলে কোনটি শিক্ষা দেয়?

ক. পড়াশোনা খ. বিনোদন

গ. ঘটনা ঘ. আচরণ

৪০. নিচের কোনটি একধরনের যোগাযোগমাধ্যম বা প্রক্রিয়া?

ক. ভাষা খ. অনুকরণ

গ. অঙ্গীভূতকরণ ঘ. অভিভাবন

৪১. স্থানীয়ভাবে গড়ে ওঠা সংগঠন ব্যক্তির কী বিকাশে সাহায্য করে?

ক. বুদ্ধিবৃত্তি খ. অহংকার

গ. হিংসা ঘ. পরশ্রীকাতরতা

৪২. বুদ্ধিবৃত্তি, সুকুমারবৃত্তি ও সৌন্দর্যবোধ ব্যক্তিকে কী হতে সাহায্য করে?

ক. সৎ হতে খ. সহনশীল হতে

গ. উগ্র হতে ঘ. মার্জিত হতে

৪৩. স্থানীয় সমাজ বলতে কী বোঝায়?

ক. পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী

খ. নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী

গ. গারোদের নিজস্ব সমাজ

ঘ. নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী

অধ্যায় ৬

১. এক ব্যক্তি বিদেশে কাজ করেন, তাঁর উপার্জিত টাকা দেশে পাঠালে সেই আয় কিসে অন্তর্ভুক্ত হবে না?

ক. মোট উৎপাদনে

খ. মোট অভ্যন্তরীণ উৎপাদনে

গ. রাষ্ট্রীয় সম্পদে

ঘ. ব্যক্তিগত সম্পদে

২. এক ব্যক্তি বিদেশে চাকরি বা ব্যবসা করে তাঁর অর্জিত অর্থ থেকে যে পরিমাণ অর্থ বৈধ পথে বাংলাদেশে পাঠালেন, তা কিসের অংশ হবে?

ক. জিডিপিতে অন্তর্ভুক্ত হবে

খ. জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না

গ. রাষ্ট্রীয় সম্পদে অন্তর্ভুক্ত হবে

ঘ. ব্যক্তিগত অন্তর্ভুক্ত হবে

৩. বাংলাদেশ ব্যাংকের হিসাবমতে, ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ কত টাকা?

ক. ৩,৭০,৭০৭ কোটি

খ. ১৩,৫০,৫০০ কোটি

গ. ২২,৩৮,৪৯৮ কোটি

ঘ. ২৪,৭০,৭০৭ কোটি

৪. দেশে উৎপাদন বাড়লে জনগণের কোনটির ওপর প্রভাব পড়বে?

ক. খাদ্য খ. চিকিৎসা

গ. জীবনযাত্রা ঘ. কেনাকাটা

৫. বাংলাদেশের জাতীয় উৎপাদনে ২০১৬-২০১৭ অর্থবছরে কৃষি ও বনজ সম্পদের অবদান ছিল কত শতাংশ?

ক. ১০.১২ খ. ১১.১২

গ. ১২.১১ ঘ. ১২.১৮

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩৮. ক ৩৯. ঘ ৪০. ঘ ৪১. ক ৪২. খ ৪৩. ঘ

অধ্যায় ৬: ১. খ ২. খ ৩. গ ৪. গ ৫. খ