অধ্যায় ৬
৬. বাংলাদেশের জাতীয় উৎপাদনে ২০১৬-২০১৭ অর্থবছরে মৎস্য খাতের অবদান ছিল কত শতাংশ?
ক. ৩.৫০ খ. ৩.৬১
গ. ৩.৭৫ ঘ. ৩.৮৫
৭. ২০১৬-২০১৭ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল কত শতাংশ?
ক. ১৮.৭৪ খ. ২০.৭৮
গ. ২১.৭৪ ঘ. ২২.৫৫
৮. ২০১৬-২০১৭ অর্থবছরে জাতীয় উৎপাদনে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতের অবদান ছিল কত শতাংশ?
ক. ১.৮৫ খ. ২.২৩
গ. ২.৭৮ ঘ. ৩.০৫
৯. বাংলাদেশে ২০১৬-২০১৭ সালে ১৫ বছরের ওপরে কর্মসংস্থান ছিল কত মানুষের?
ক. ৫ কোটি ৫০ লাখ
খ. ৫ কোটি ৮০ লাখ
গ. ৬ কোটি ৩৫ লাখ
ঘ. ৮ কোটি ৫ লাখ
১০. বাংলাদেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়ার কারণ কী?
ক. অশিক্ষা
খ. ইচ্ছার অভাব
গ. দারিদ্র্যের দুষ্টচক্র
ঘ.অসচেতনতা
১১. বাংলাদেশের শ্রমশক্তির শতকরা কত ভাগ কৃষি সেবা খাতে নিয়োজিত?
ক. ৩৫.৫০ খ. ৩৮.৫০
গ. ৪০.৬ ঘ. ৪২.৮
১২. জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয় ইত্যাদি হিসাবগুলোতে নিচের কোনটি ধরা হয় না?
ক. বিদেশে কর্মরতদের আয়
খ. ব্যবসা থেকে আয়
গ. যে শ্রম বাজারে বিক্রি করা হয় না
ঘ. প্রতিদিনের আয়
১৩. কোন সূচক থেকে বোঝা যায়, একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী?
ক. বৈদেশিক আয়
খ. রপ্তানি আয়
গ. মানব উন্নয়ন সূচক
ঘ. শিক্ষার হার
১৪. মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আর্থসামাজিক খাতে বাজেটের কত শতাংশ ব্যয় করা হয়?
ক. ১৫ খ. ২০
গ. ২৫ ঘ. ২৮
১৫. মানব উন্নয়ন সূচকে (২০১৮ সালের রিপোর্ট) বাংলাদেশের অবস্থান কত?
ক. ১৩৬তম খ. ১৪২তম
গ. ১৫০তম ঘ. ১৫৮তম
১৬. প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষক নিয়োগবিধি প্রবর্তনের ফলে বর্তমানে মহিলা শিক্ষকের হার কত শতাংশে উন্নীত হয়েছে?
ক. ৬০ শতাংশ
খ. ৬২ শতাংশ
গ. ৬৪.৯ শতাংশ
ঘ. ৭৫ শতাংশ
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. গ ১১. গ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. গ