বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৬

২৯. দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?

ক. কৃষিজ বার্ষিক উৎপাদন

খ. সেবামূলক বার্ষিক উৎপাদন

গ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন

ঘ. শিল্পজ বার্ষিক উৎপাদন

৩০. যাবতীয় উৎপাদন বৃদ্ধির প্রধান লক্ষ্য কী?

ক. গরিব হওয়া

খ. পক্ষপাতিত্ব করা

গ. স্বজনপ্রীতি করা

ঘ. জনগণের আয় বৃদ্ধি করা

৩১. GDP বা বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উৎপাদনের পূর্ণ রূপ কোনটি?

ক. Gross Domestic Product

খ. Gross New Product

গ. Gross Domestic Production

ঘ. Gross Due Production

৩২. মোট জাতীয় উৎপাদনের ইংরেজি কোনটি?

ক. Gross Domestic Product

খ. Gross Domestic Production

গ. Gross National Product

ঘ. Gross Nation Product

৩৩. ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান কত শতাংশ ছিল?

ক. ৩.৬৮ শতাংশ খ. ৪.৭০ শতাংশ

গ. ৭.৪০ শতাংশ ঘ. ৬.৪১ শতাংশ

৩৪. দেশের মোট জাতীয় আয়কে ওই বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করা হলে কী পাওয়া যাবে?

ক. পারিবারিক আয় খ. সাংসারিক আয়

গ. ব্যক্তিগত আয় ঘ. মাথাপিছু আয়

৩৫. Gross Domestic Product বলতে কী বোঝায়?

ক. সেবামূলক বার্ষিক উৎপাদন

খ. দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন

গ. দেশের মোট বার্ষিক উৎপাদনের

আর্থিক মূল্য

ঘ. সেবাপণ্যের মোট আর্থিক মূল্য

৩৬. স্বাস্থ্য খাতের সঙ্গে নিচের কোনটি জড়িত?

ক. মোবাইল কোম্পানি

খ. ব্যাংকিং খাত গ. বিপণন কেন্দ্র

ঘ. কমিউনিটি হাসপাতাল

৩৭. শারীরিক শ্রম দিয়ে যাঁরা দেশ ও সমাজের জন্য সম্পদ তৈরিতে কাজ করেন, তাদের কী বলে?

ক. কৃষিজীবী খ. শ্রমিক

গ. শিক্ষক ঘ. চিকিৎসক

৩৮. বিশ্বব্যাংকের হিসাব মতে, ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল কত?

ক. ৭ম খ. ৯ম

গ. ১০ম ঘ. ৮ম

৩৯. একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্যকে কী বলে?

ক. জিডিপি খ. জিএনপি

গ. রেমিট্যান্স ঘ. জাতীয় আয়

৪০. একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝায় কী দিয়ে?

ক. জিডিপি খ. জাতীয় আয়

গ. জিএনপি ঘ. রেমিট্যান্স

সঠিক উত্তর

অধ্যায় ৬: ২৯. গ ৩০. ঘ ৩১. ক ৩২. গ

৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. খ ৩৮. ঘ ৩৯. ক ৪০. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল