অধ্যায় ৩
১. প্রতিটি কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব কী ধরনের ব্যবস্থা থাকে?
ক. নিরাপত্তা খ. যোগাযোগ
গ. প্রবেশাধিকার ঘ. ঝুঁকি
২. কম্পিউটারের জন্য নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কী বলে?
ক. ফায়ার ফক্স খ. ফায়ারওয়াল
গ. মজিলা ফক্স ঘ. সেফটিওয়াল
৩. অন্যের তথ্য দেখা ও তথ্য সরিয়ে নেওয়া বা নষ্ট করাকে কী বলে?
ক. হ্যাক খ. হাঙ্গার
গ. হ্যাকিং ঘ. হ্যাকার
৪. যাঁরা হ্যাকিং করেন, তাঁদের কী বলে?
ক. হ্যাকিং খ. ফায়ারম্যান
গ. হ্যাক ঘ. হ্যাকার
৫. ২০০০ সালে হ্যাক হয়েছিল—
i. ডেল
ii. ইয়াহু
iii. আমাজন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ২০০০ সালে হ্যাকাররা ওয়েবসাইট হ্যাক করে কত কোটি ডলারের বেশি ক্ষতি করেছিল?
ক. ১০ খ. ১০০
গ. ৫০০ ঘ. ১০০০
৭. মানুষ ও যন্ত্রকে আলাদা করার পদ্ধতিকে কী বলা হয়?
ক. Capter খ. chapter
গ. captain ঘ. captcha
৮. ডেটা সেন্টার কাকে বলে?
ক. বড় বড় তথ্যভান্ডার
খ. তথ্যগুচ্ছ
গ. তথ্য
ঘ. শব্দভান্ডার
৯. কম্পিউটারে কয় ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রামগুচ্ছ থাকে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১০. কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম হলো—
i. হার্ডওয়্যার প্রোগ্রাম
ii. সিস্টেম সফটওয়্যার
iii. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. সিস্টেম সফটওয়্যারের মূল কাজ কী?
ক. কম্পিউটারের হার্ডওয়্যারসমূহ যথাযথভাবে ব্যবহারের পরিবেশ বজায় রাখা
খ. কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে মিল না রাখা
গ. কম্পিউটারের সফটওয়্যারকে প্রাধান্য না দেওয়া
ঘ. কম্পিউটারের হার্ডওয়্যারসমূহকে অগ্রাহ্য করা
১২. সিস্টেম সফটওয়্যার কোনটি?
ক. এমএস ওয়ার্ড খ. উইন্ডোজ
গ. এমএস এক্সেল ঘ. এমএস এক্সেস
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. গ ১১. ক ১২. খ