অধ্যায় ৩
৫৪. ব্রেইন ভাইরাস কত সালে ছড়িয়ে পড়ে?
ক. ১৯৭০ খ. ১৯৭৩
গ. ১৯৮২ ঘ. ১৯৮৬
৫৫. কোন দেশের দুই ভাই ব্রেইন ভাইরাস তৈরি করেন?
ক. ভারত খ. যুক্তরাজ্য
গ. ইতালি ঘ. পাকিস্তান
৫৬. কিসের মাধ্যমে এলক ক্লোনার ছড়িয়ে পড়ে?
ক. পেনড্রাইভ খ. ফ্লপি ডিস্ক
গ. ডিভিডি ঘ. সিডি
৫৭. কোন ভাইরাসের মাধ্যমে ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয়?
ক. ব্রেইন খ. কিলগার
গ. এলক ক্লোনার ঘ. ক্রিপার
৫৮. কিলগার কোন ধরনের সফটওয়্যার?
ক. ক্ষতিকারক খ. মোবাইল
গ. অ্যান্টি ঘ. ল্যাপটপ
৫৯. বিশ্বের ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য—
i. ব্রেইন, ভিয়েনা, ডাপরোসি ওয়ার্ম
ii. পিংপং, মাইকেল অ্যাঞ্জেলো, সিআইএইচ
iii. কোড রেড ওয়ার্ম, নিমডা, জেরুজালেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. ম্যালওয়্যার বৃদ্ধির প্রধান কারণ কী?
ক. ইন্টারনেটের ব্যবহার
খ. পেনড্রাইভের ব্যবহার
গ. মেমোরি কার্ডরিডারের ব্যবহার
ঘ. ডিভিডির ব্যবহার
৬১. কাজের ধরনের ভিত্তিতে কম্পিউটার ভাইরাস কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৬
৬২. অনিবাসী ভাইরাসের বৈশিষ্ট্য—
i. ফাইলে সংক্রমণ করে
ii. মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে
iii. মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. নিবাসী ভাইরাসের বৈশিষ্ট্য—
i. মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে
ii. মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়
iii. যখন কোনো প্রোগ্রাম চালু হয়, তখনই সংক্রমণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৪. বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়াকে কী বলে?
ক. নিউ সফটওয়্যার
খ. ডেটা সফটওয়্যার
গ. অ্যান্টিভাইরাস
ঘ. কম্পিউটার ভাইরাস
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. খ ৫৭. ক ৫৮. ক ৫৯. ঘ ৬০. ক ৬১. ক ৬২. খ ৬৩. খ ৬৪. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা