সপ্তম শ্রেণির বিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
১১. মারগুলিস ও হুইটেকারের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবকে স্থান দেওয়া রাজ্য হলো—
i. প্লান্টি
ii. মনেরা
iii. প্রোটিস্টা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. অণুজীব রোগ সৃষ্টি করতে পারে—
i. মানুষের
ii. গৃহপালিত পশুপাখির
iii. উদ্ভিদের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. কোনটি পানিদূষণ করে?
ক. মস খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া ঘ. ভাইরাস
১৪. নিচের কোন প্রাণীটি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়?
ক. গরু খ. মুরগী
গ. ছাগল ঘ. ভেড়া
১৫. বার্ড ফ্লুর বাহক কী?
ক. গরু খ. ছাগল
গ. ভেড়া ঘ. ভাইরাস
১৬. ভাইরাস শব্দের অর্থ কী?
ক. ঘাতক খ. ধ্বংস করা
গ. বিষয়
ঘ. অতি আণুবীক্ষণিক
১৭. কোনটি অকোষীয় অণুজীব?
ক. ভাইরাস খ. শৈবাল
গ. ছত্রাক ঘ. ব্যাকটেরিয়া
১৮. ভাইরাসের শ্রেণিবিভাগ করা হয় কিসের ভিত্তিতে?
ক. আকারের খ. গঠনের
গ. কাজের ঘ. অবস্থানের
১৯. T2 ফাজ–এর মাথার আকৃতি কী রূপ?
ক. ত্রিভুজ খ. চতুর্ভুজ
গ. পঞ্চভুজ ঘ. ষড়ভুজ
২০. ভাইরাসের দেহে DNA দেখতে কীরূপ?
ক. পেঁচানো খ. গোলাকার
গ. লম্বাকার ঘ. ডিম্বাকার
২১. কোন ব্যাকটেরিয়া দুটির আকৃতি দণ্ডাকার?
ক. কক্কাস ও কমা
খ. ব্যাসিলাস ও কমা
গ. কক্কাস ও ব্যাসিলাস
ঘ. ব্যাসিলাস ও স্পাইরিলাম
২২. জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া
গ. শৈবাল ঘ. ছত্রাক
২৩. পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে কোন অণুজীবটি?
ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া
গ. অ্যামিবা ঘ. ছত্রাক
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১. গ ১২.ঘ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. খ ২৩. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল