ষষ্ঠ শ্রেণির বাংলা ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
সুখ
১৭. কবি ‘সমর-অঙ্গন’ বলতে কোনটিকে বুঝিয়েছেন?
ক. প্রান্তরকে খ. সংসারকে
গ. যুদ্ধক্ষেত্রকে ঘ. ঘরের অঙ্গণকে
১৮. ‘যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার’—উক্তিটি দ্বারা কবি কোন বিষয়টিকে তুলে ধরেছেন?
ক. সুখের চিন্তাই সুখ পথে অন্তরায়
খ. সর্বদা শোক করলে দুঃখ বেড়ে যায়
গ. সুখের কথা ভাবলেই সুখ আসে না
ঘ. কান্নাকাটি করলে দুঃখ কমে যায়
১৯. ‘সুখ’ কোন ধরনের কবিতা?
ক. দেশাত্মবোধক খ. উপদেশমূলক
গ. উদ্দীপনামূলক ঘ. সাম্যমূলক
২০. সুখ কবিতা পাঠের উদ্দেশ্য কী?
i. আত্মকেন্দ্রিকতা ত্যাগ
ii. স্বার্থপরতা ত্যাগ
iii. মানবপ্রেমে উদ্ধুদ্ধ হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. সবাই সুখী হতে চায়। কারণ, সুখ হচ্ছে—
i. আত্মার প্রশান্তি
ii. মনের তৃপ্তি
iii. দৈহিক প্রশান্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. ‘উচ্চঃস্বর’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. বজ্রকণ্ঠ খ. ক্ষীণকণ্ঠ
গ. স্ফীতস্বর ঘ. অস্পষ্ট স্বর
২৩. কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. নির্মাল্য খ. জীবনপথ
গ. আলো ও ছায়া ঘ. দীপ ও ধূপ
২৪. পারস্পরিক সহযোগিতা ও ত্যাগের মধ্য দিয়ে কী গড়ে উঠেছে?
ক. পৃথিবী খ. রাষ্ট্র
গ. মানবসমাজ ঘ. মহাদেশ
২৫. ‘সুখ’ কবিতা পাঠ্যভুক্ত করার উদ্দেশ্য কোনটি?
ক. আত্মকেন্দ্রিক করা
খ. মানবপ্রেমে উদ্ধুদ্ধ করা
গ. স্বার্থপর হওয়া
ঘ. চেতনা জাগ্রত করা
২৬. কবি কামিনী রায় তাঁর ‘সুখ’ কবিতায় কোন বিষয়টি উদ্ঘাটন করেছেন?
ক. সুখ লাভের উপায়
খ. সুখের ক্ষেত্র
গ. সুখের চিন্তা
ঘ. সুখের বাসনা
২৭. ‘জগত্তারিণী’ কী?
ক. গল্প গ্রন্থ খ. কাব্য গ্রন্থ
গ. নারীদের সংগঠন ঘ. সম্মাননা পদক
২৮. ‘সুখ’ কবিতায় এ ধরা কেমন বলে খেদ প্রকাশ করা হয়েছে?
ক. নিরানন্দময় খ. বিষাদময়
গ. আনন্দময় ঘ. কোলাহলময়
সঠিক উত্তর
সুখ: ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. ঘ ২৮. খ