শব্দ থেকে কবিতা
১. মুশকিল শব্দের অর্থ কী?
ক. রোগবালাই খ. মেলামেশা
গ. কষ্ট করা ঘ. সহজতর
২. বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী কে?
ক. হুমায়ুন আজাদ
খ. হুমায়ূন আহমেদ
গ. শামসুর রাহমান
ঘ. আহসান হাবীব
৩. ‘শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচাকেনা চলে’—এই বাক্যে বেচাকেনা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বিনিময় প্রথা খ. ক্রয়-বিক্রয়
গ. ব্যবহার ঘ. আদান-প্রদান
৪. কোন জিনিসটি কাকে বলে তা বলা মুশকিল?
ক. নাটক খ. গল্প
গ. কবিতা ঘ. গান
৫. আমরা কম-বেশি কবিতা চিনি—
ক. যারা হাসতে পারি
খ. যারা পড়তে পারি
গ. যারা বলতে পারি
ঘ. যারা গাইতে পারি
৬. কবিতার লেখাগুলো পড়লে মন কেমন
করে ওঠে?
ক. পবিত্র হয় খ. রেগে ওঠে
গ. নেচে ওঠে ঘ. শান্ত হয়
৭. ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধে কার ঘুড়ি বানানোর কথা বলা হয়েছে?
ক. ভাবের খ. শব্দের
গ. রঙের ঘ. উপমার
৮. কবিতা কারা লেখেন?
ক. কবিয়ালরা খ. শিল্পীরা
গ. কবিরা ঘ. গায়কেরা
৯. শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কী লেখা হয়?
ক. উপন্যাস খ. কবিতা
গ. নাটক ঘ. গল্প
১০. কবিরা কিসের মতো স্বপ্ন দেখেন?
ক. বালির মতো খ. চাঁদের মতো
গ. মাটির মতো ঘ. মনের মতো
১১. কবি সব সময় কিসের কথা বলেন?
ক. উপমার খ. সুরের
গ. শব্দের ঘ. ছন্দের
১২. কবিতায় ছবি আঁকতে হবে কিসের মাধ্যমে?
ক. সুরের মাধ্যমে
খ. ছন্দের মাধ্যমে
গ. উপমার মাধ্যমে
ঘ. অলংকারের মাধ্যমে
১৩. ‘দোকানি’ কবিতায় দোকানি কী রঙের পুতুল বিক্রি করে?
ক. খয়েরি খ. সাদা
গ. লাল ঘ. সবুজ
১৪. ‘দোকানি’ কবিতায় চকচকে কী বিক্রি করার কথা বলেছেন কবি?
ক. বিদ্যুতের আলো
খ. তারার আলো
গ. সূর্যের আলো
ঘ. চাঁদের আলো
১৫. ‘ছন্দ’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
ক. উপমা খ. শব্দের মিল
গ. তাল ঘ. রং গন্ধ, বর্ণ, সুর
সঠিক উত্তর
শব্দ থেকে কবিতা: ১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ