বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

১৭. উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?

ক. লিপিড খ. প্রোটিন

গ. শর্করা ঘ. সেলুলোজ

১৮. বর্ণহীন প্লাস্টিডের কাজ কোনটি?

ক. শর্করা তৈরি

খ. পরাগায়ন ঘটানো

গ. পানি সঞ্চয় করা

ঘ. খাদ্য সঞ্চয় করা

১৯. প্লাস্টিড দায়ী—

i. পাতার বিচিত্র রঙের জন্য

ii. ফুলের বিচিত্র রঙের জন্য

iii. ফলের বিচিত্র রঙের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. কেন্দ্রিকার উপস্থিতি–অনুপস্থিতির ওপর ভিত্তি করে কোষ কত প্রকার?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

২১. প্রকৃত কোষের বৈশিষ্ট্য—

i. নিউক্লিয়াস সুগঠিত

ii. উচ্চশ্রেণির জীবদেহে থাকে

iii. নিউক্লিয়ার আবরণী থাকে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. দেহকোষের বৈশিষ্ট্য—

i. দেহের বৃদ্ধি ঘটায়

ii. দেহের গঠনে অংশ নেয়

iii. বিভাজনে অক্ষম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে?

ক. নিউক্লিয়াসকে

খ. প্রোটোপ্লাজমকে

গ. সাইটোপ্লাজমকে

ঘ. মাইটোকন্ড্রিয়াকে

২৪. প্রোটোপ্লাজম কয়টি অংশ নিয়ে গঠিত?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬

২৫. প্রোটোপ্লাজমের গঠন কী রূপ?

ক. কঠিন খ. অর্ধতরল

গ. তরল ঘ. গ্যাসীয়

২৬. কোষপ্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দাবেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুকে কী বলে?

ক. সেন্ট্রোসোম খ. মাইটোকন্ড্রিয়া

গ. প্রোটোপ্লাজম ঘ. ক্লোরোপ্লাস্ট

২৭. কোনটির কোষে কোষপ্রাচীর থাকে না?

ক. উদ্ভিদ খ. প্রাণী

গ. প্রোটোজোয়া ঘ. অণুজীব

২৮. কোনটির উপস্থিতির জন্য ফুল, পাতা ও ফল রঙিন হয়?

ক. মাইটোকন্ড্রিয়া খ. নিউক্লিয়াস

গ. লাইসোসোম ঘ. প্লাস্টিড

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. ঘ