অধ্যায় ১
১. কোন আবিষ্কারের ফলে তথ্যবিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল?
ক. কম্পিউটার খ. অপটিক্যাল ফাইবার
গ. ল্যান্ডফোন ঘ. মুঠোফোন
২. কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. ল্যান্ডফোন ঘ. মুঠোফোন
৩. এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি?
খ. প্রকাশনা ক. প্রচার ও গণমাধ্যম
গ. বিনোদন ঘ. ব্যাংকিং
৪. যোগাযোগ সহজ করার জন্য ব্যবহৃত হচ্ছে কোনটি?
ক. ডিজিটাল ক্যামেরা
খ. সিসি টিভি
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. অনলাইন সংবাদমাধ্যম
৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো—
i. নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
ii. যেকোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা
iii. তথ্যবিনিময়ের অবারিত সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. নিপার ভর্তির সময় আবেদনপত্রে লেখা নাম, জন্ম তারিখ, মাতা–পিতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি বিষয়কে কী বলা হয়?
ক. তথ্য খ. ঘটনা
গ. উপাত্ত ঘ. প্রেক্ষাপট
৭. ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে সিফাত কোনটি ব্যবহার করবেন?
ক. সাধারণ চেক খ. ব্যাংক ড্রাফট
গ. এটিএম কার্ড ঘ. MICR চেক
৮. আমাদের দেশের কৃষকেরা তাঁদের সমস্যায় তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারেন কোন প্রযুক্তিতে?
ক. রেডিও খ. মুঠোফোন
গ. ল্যান্ডফোন ঘ. টেলিভিশন
৯. পরীক্ষার ফলাফল জানতে কিসের মাধ্যমে SMS করা যায়?
ক. কম্পিউটার খ. রেডিও
গ. ল্যান্ডফোন ঘ. মুঠোফোন
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক
৭. গ ৮. খ ৯. ঘ