বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

৮. ইংরেজ শাসনামলের সময়কাল কত?

ক. ১৭৫৬-১৯৪৭ পর্যন্ত

খ. ১৭৫৭-১৯৪৭ পর্যন্ত

গ. ১৭৫৮-১৯৪৭ পর্যন্ত

ঘ. ১৭৫৭-১৯৪৮ পর্যন্ত

৯. কোন আমলে এ দেশে বেশ কিছু সুদৃশ্য অট্টালিকা ও অন্যান্য প্রত্ননিদর্শন তৈরি হয়েছিল?

ক. ইংরেজ আমলে খ. পাকিস্তানি আমলে গ. মোগল আমলে ঘ. পাল আমলে

১০. প্রত্নসম্পদ বলতে বোঝায়—

i. পুরোনো স্থাপত্য ও শিল্পকর্ম

ii. প্রাচীন আমলের মুদ্রা

iii. মূর্তি বা ভাস্কর্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii

গ. i , ii ও iii ঘ. iii

১১. প্রত্ননিদর্শনের মাধ্যমে ধারণা লাভ করা যায় সেকালের মানুষের—

i. সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা

ii. জীবনযাত্রা, বিশ্বাস-সংস্কার

iii. রুচি বা দৃষ্টিভঙ্গি

নিচের কোনটি সঠিক?

ক. i, ii ও iii খ. ii

গ. i ও ii ঘ. iii

১২. ঢাকার মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি?

ক. ইংরেজ খ. মোগল

গ. পাকিস্তানি ঘ. পারস্য

১৩. লক্ষ্মীবাজারের কোন মসজিদটি স্থাপত্যশিল্পের চমৎকার নিদর্শন?

ক. চিনি টিকরি মসজিদ

খ. বেচারাম দেউড়ি মসজিদ

গ. সদরঘাট জামে মসজিদ

ঘ. সদরঘাট পোস্ট অফিস জামে মসজিদ

১৪. তাজহাট জমিদার বাড়ি কোথায় অবস্থিত?

ক. ময়মনসিংহে খ. রংপুরে

গ. মানিকগঞ্জে ঘ. সোনারগাঁয়ে

১৫. নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?

ক. গণভবন খ. বঙ্গভবন

গ. উত্তরা গণভবন ঘ. উত্তরবঙ্গ সংসদ ভবন

১৬. বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম কী?

ক. রমনা পার্ক খ. ভিক্টোরিয়া পার্ক

গ. শিশুপার্ক ঘ. ব্রিটিশ পার্ক

১৭. ভিক্টোরিয়া পার্কের নামকরণ করেন কে?

ক. নওয়াব আবদুল গণি

খ. নওয়াব আবদুল লতিফ

গ. নবাব সলিমুল্লাহ

ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

১৮. আন্টাঘর নামের সঙ্গে জড়িয়ে আছে কোন যুদ্ধের ইতিহাস?

ক. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস

খ. পাকিস্তানের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস

গ. ভারতের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস

ঘ. ভারত–পাকিস্তান যুদ্ধের ইতিহাস

অধ্যায় ৪: ৮. খ ৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষকলালমাটিয়া মডেল স্কুল, ঢাকা