বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাতু

১. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

ক. বিভক্তি খ. শব্দ

গ. ধাতু ঘ. পদ

২. ‘ধাতু’ শব্দটির যথার্থ পরিচয় কোনটি?

ক. পদের প্রধান অংশ

খ. বাক্যের অবিভাজ্য অংশ

গ. ক্রিয়ার মূল অংশ

ঘ. ধ্বনির ক্ষুদ্রতম অংশ

৩. বাংলা ভাষায় মৌলিক ধাতু কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৪. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৫. বিশেষ্য, বিশেষণ বা ধ্বনাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু যোগে গঠিত হয় কোন ধাতু?

ক. নামধাতু খ . কর্মবাচ্যের ধাতু

গ. প্রযোজক ধাতু ঘ. সংযোগমূলক ধাতু

৬. সাধিত ধাতু কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৭. ধাতুর শেষে কী যুক্ত হলে তা ক্রিয়াপদ হয়?

ক. উপসর্গ খ. অনুসর্গ

গ. প্রত্যয় ঘ. বিভক্তি

৮. ধাতু কত প্রকার?

ক. ২ প্রকার খ.৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৯. ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?

ক. ধাতু খ. উপসর্গ

গ. অনুসর্গ ঘ. প্রত্যয়

১০. কোন ধাতুকে বিশ্লেষণ করা যায় না?

ক. সাধিত ধাতু খ. সিদ্ধ ধাতু

গ. যৌগিক ধাতু ঘ. কর্মবাচ্যের ধাতু

১১. বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে ‘অ’ প্রত্যয়যোগে গঠিত ধাতুকে কী বলে?

ক. সাধিত ধাতু খ. যৌগিক ধাতু

গ. নাম ধাতু ঘ. কর্মবাচ্যের ধাতু

১২. বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগে গঠিত হয় কোন ধাতু?

ক. সাধিত ধাতু খ. প্রযোজক ধাতু

গ. নাম ধাতু ঘ. কর্মবাচ্যের ধাতু

১৩. মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ-প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?

ক. যৌগিক ধাতু খ. প্রযোজক ধাতু

গ. কর্মবাচ্যের ধাতু ঘ. সাধিত ধাতু

১৪. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, কী কী?

ক. মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু

খ. ক্রিয়ামূল ও ক্রিয়া-বিভক্তি

গ. গম্ ও গঠ্ ধাতু

ঘ. স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু

১৫. বাংলা ধাতুর উদাহরণ কোনটি?

ক. খাট্ + বে = খাটবে

খ. জম্ + আট = জমাট

গ. হাস্ + ই = হাসি

ঘ. বিগড় + আনো = বিগড়ানো

সঠিক উত্তর

ধাতু: ১. গ ২. গ ৩. খ ৪.ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. খ ১১. গ ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. আতিকুর রহমান, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা