বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাতু

১৬. ‘বইটি হারিয়ে ফেলেছি’ বাক্যে হার্ + আ কোন ধাতুর উদাহরণ?

ক. কর্মবাচ্যের ধাতু

খ. প্রযোজক ধাতু

গ. স্বয়ংসিদ্ধ ধাতু

ঘ. নাম ধাতু

১৭. ‘আমাকে নিয়ে টানাটানি করো না।’ ওপরের বাক্যের ক্রিয়াপদের ধাতুটি কোন ধরনের ধাতু?

ক. সংস্কৃত ধাতু

খ. বাংলা ধাতু

গ. বিদেশাগত ধাতু

ঘ. সংস্কৃত ও বাংলা উভয় ধাতু

১৮. কোনটি খাঁটি বাংলা ধাতু? ক. আঁক্ খ. কৃ

গ. টান্ ঘ. হস্

১৯. নিচের কোন বাক্যটিতে সংস্কৃত ধাতু রয়েছে?

ক. ছাত্রদের কর্তব্য লেখাপড়া করা।

খ. কী সব আঁকাআঁকি করছ?

গ. তোমার হাসিটি খুব সুন্দর।

ঘ. যত বেশি খাটবে ততই সুফল পাবে।

২০. খাঁটি বাংলা ধাতু কোনটি?

ক. অঙ্ক খ. কৃত্

গ. ডর্ ঘ. আঁক

২১. কোনটি সংস্কৃত ধাতুর উদাহরণ?

ক. বিগড়্ খ. টান্

গ. আঁক্ ঘ. দৃশ্

২২. কোনটি প্রযোজক ধাতুর উদাহরণ?

ক. বইটি হারিয়ে ফেলেছি

খ. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন

গ. তোমার হাসিটি খুব সুন্দর

ঘ. বাবা ঘুমাচ্ছেন

২৩. নিচের কোন বাক্যটিতে কর্মবাচ্যের ধাতু ব্যবহৃত হয়েছে?

ক. বাবা ঘুমাচ্ছেন

খ. অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়

গ. বইটি হারিয়ে ফেলেছি

ঘ. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন

২৪. ‘চল্’ কোন ধাতুর উদাহরণ?

ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু

গ. যৌগিক ধাতু ঘ. সংযোগমূলক ধাতু

ক্রিয়াপদ

১. যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে কোন ক্রিয়া বলে?

ক. সকর্মক ক্রিয়া খ. যৌগিক ক্রিয়া

গ. প্রযোজক ক্রিয়া ঘ. অকর্মক ক্রিয়া

২. যে ক্রিয়ার কর্ম নেই, তাকে কোন ক্রিয়া বলে?

ক. সকর্মক ক্রিয়া খ. সমধাতুজ কর্ম

গ. দ্বিকর্মক ক্রিয়া ঘ. অকর্মক ক্রিয়া

৩. একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলে?

ক. প্রযোজক ক্রিয়া খ. যৌগিক ক্রিয়া

গ. নামধাতুর ক্রিয়া ঘ. দ্বিকর্মক ক্রিয়া

৪. সাপুড়ে সাপ খেলায় (বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?

ক. যৌগিক ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া

গ. প্রযোজক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া

সঠিক উত্তর

ধাতু: ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. ক

ক্রিয়াপদ: ১. গ ২. ঘ ৩. খ ৪. গ