বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
নিচের লেখাটি পড়ে ৬৬ ও ৬৭ নস্বর প্রশ্নের উত্তর দাও:
কয়েকটি নমুনা পাসওয়ার্ড:
1. Rakib
2. baBualAmin1985
3. Shaymol
4. Piku2014
৬৬.পাঠ্যপুস্তকের তথ্যের আলোকে কোন পাসওয়ার্ডটি বেশি উপযোগী?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৬৭. উপযোগী পাসওয়ার্ডটি ছাড়া অন্যগুলো ব্যবহার করলে—
i. অন্যেরা সহজেই পাসওয়ার্ডটি জেনে যেতে পারে
ii. গোপনীয়তা নষ্ট হতে পারে
iii. পাসওয়ার্ড মনে রাখা কঠিন ব্যাপার হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৮. সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেমে প্রবেশ করাকে বলে—
ক. হ্যাকার খ. হ্যাকিং
গ. হাইজ্যাক ঘ. হাইজ্যাকার
৬৯. হ্যাকিং যারা করে তাদেরকে বলে—
ক. হ্যাকার খ. হ্যাকিং
গ. হাইজ্যাকার ঘ. হাইজ্যাক
৭০. হ্যাকার নানা দলে ভাগ হতে পারে যেমন—
i. হোয়াইট হ্যাট হ্যাকার
ii. ব্ল্যাক হ্যাট হ্যাকার
iii. গ্রে হ্যাট হ্যাকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭১. হোয়াইট হ্যাট হ্যাকারকে বলা হয়—
ক. এথিক্যাল হ্যাকার
খ. লজিক্যাল হ্যাকার
গ. গ্রে হ্যাকার
ঘ. ব্ল্যাক হ্যাট হ্যাকার
৭২. অসত্ উদ্দেশে কম্পিউটারে অনুপ্রবেশ করাকে কী বলে?
ক. গ্রে হ্যাট হ্যাকার
খ. ব্ল্যাক হ্যাট হ্যাকার
গ. এথিক্যাল হ্যাকার
ঘ. আয়রন হ্যাকার
৭৩. কোনো কম্পিউটার সিস্টেমের উন্নতির জন্য নিরাপত্তা ছিদ্রসমূহ খুঁজে বের করাকে বলে—
ক. গ্রে হ্যাট হ্যাকার
খ. এথিক্যাল হ্যাকার
গ. ব্ল্যাক হ্যাট হ্যাকার
ঘ. লজিক্যাল হ্যাকার
৭৪. হ্যাকিংকে গণ্য করা হয় কী হিসেবে?
ক. গবেষণা খ. অপরাধ
গ. মেধা ঘ. পারদর্শী
৭৫. ই-টেন্ডারিং চালু হওয়ার ফলে কী হচ্ছে?
ক. দুর্নীতি করার সুযোগ কমে গিয়েছে খ. দুর্নীতি করার সুযোগ কমতে পারে গ. দুর্নীতি করার সুযোগ বাড়তে পারে ঘ. দুর্নীতি করার প্রবণতা কমতে পারে
নিচের লেখাটি পড়ে ৭৬ ও ৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
২০১১ সালে আমেরিকার সিটি ব্যাংকের গ্রাহকদের ক্রেডিট কার্ডের গোপন নম্বর অপরাধীদের হাতে চলে গিয়েছিল। এ ধরনের খবর তখন নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
৭৬. কোন ব্যাংকের গোপন নম্বর চুরি হয়েছিল?
ক. ক্রেডিট খ. টাইমস
গ. সিভি ঘ. সিটি
৭৭. ওই পত্রিকাটি ছিল?
ক. দৈনিক খ. সাপ্তাহিক
গ. মাসিক ঘ. পাক্ষিক।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
৬৬. খ ৬৭. খ ৬৮. খ ৬৯. ক ৭০. ঘ ৭১. ক ৭২. খ ৭৩. খ ৭৪. খ ৭৫. ক ৭৬. ঘ ৭৭. ক।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ কুমার দাস,
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা