শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা২০১০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা সারা দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বর করে নয়টি বিষয়ে ৯০০ নম্বরের পরীক্ষা হবে।# ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত বিষয়ে বহুনির্বাচনী অংশ থাকবে না।# বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মশিক্ষা, কৃষিবিজ্ঞান/ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে রচনামূলক অংশ ও বহুনির্বাচনী অংশ হিসেবে প্রশ্ন থাকবে।# শিক্ষার্থীদের বহুনির্বাচনী ও রচনামূলক প্রশ্নের উত্তর একই খাতায় দিতে হবে।জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কিন্তু জুনিয়র বৃত্তি দেওয়া হবে। তাই এ পরীক্ষায় ভালো করার অন্য রকম গুরুত্ব রয়েছে। প্রতিটি শিক্ষার্থীর উচিত এই পরীক্ষার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া।জেএসসি পরীক্ষা হবে নয়টি বিষয়ে, মোট ৯০০ নম্বরের মধ্যে। ৯০০ নম্বরের মধ্যে ২৫০ নম্বরই রয়েছে বহুনির্বাচনী অংশে। বাংলা প্রথম পত্র, বাংলায় দ্বিতীয় পত্র, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মশিক্ষা, কৃষি বিজ্ঞান/গার্হস্থ্য অর্থনীতি এই ছয়টি বিষয়ে বহুনির্বাচনী অংশ রয়েছে। কোন বিষয়ে কত নম্বরের বহুনির্বাচনী অংশে রয়েছে, তা ছক থেকে দেখে নাও।বহুনির্বাচনী অংশের নম্বরবিষয় বহুনির্বাচনী অংশে বরাদ্দ নম্বরবাংলা প্রথম পত্র ৪০ নম্বরবাংলা দ্বিতীয় পত্র ৫০ নম্বরসাধারণ বিজ্ঞান ৪০ নম্বরসামাজিক বিজ্ঞান ৪০ নম্বরধর্মশিক্ষা ৪০ নম্বরকৃষি শিক্ষা/গার্হস্থ্য অর্থনীতি ৪০ নম্বরমোট নম্বর ২৫০বহুনির্বাচনী অংশে ভালো করতে হলে: ১. বহুনির্বাচনী অংশে ভালো করতে হলে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু ভালো করে পড়তে হবে।২. পড়ার সময় খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট প্রশ্নের সঠিক উত্তর কোনটি।৩. বহুনির্বাচনী অংশের প্রশ্ন জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তর অনুসরণ করা হবে, তাই এ বিষয়ে ভালো ধারণা আগে থেকেই রাখতে হবে।৪. প্রিয় শিক্ষার্থী বহুনির্বাচনী অংশের ২৫০ নম্বরের মধ্যে প্রশ্নের সঠিক উত্তরে পূর্ণ নম্বর পাবে। তাই একটু চেষ্টা করলেই ২৫০ নম্বরের ২৪০ থেকে ২৫০ নম্বর পাওয়া কঠিন কোনো ব্যাপার নয়।৫. বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করার সময় খেয়াল রাখবে, যেন কোনো প্রশ্নের উত্তর করতে ভুলে না যাও। পরীক্ষা শেষ করার আগে অবশ্যই সবগুলো বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করেছো কি না, অবশ্যই তা গুণে দেখে নেবে।৬. পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু এবং ভালোভাবে রিভিশন দেবে।