বহুনির্বাচনী অংশের জন্য পাঠ্যবই ভালোভাবে পড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, রূপনগর মডেল কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিটি বিষয়ের পাঠ্যবই খুব ভালো করে পড়বে। কারণ, সব প্রশ্নের ভিত্তিই হবে তোমাদের পাঠ্যবই। তা ছাড়া বহুনির্বাচনী অংশে ভালো করতে হলে অবশ্যই পাঠ্যবই পড়তে হবে।পরীক্ষা যেহেতু খুব কাছাকাছি, তাই তোমরা রিভিশনের প্রতি খুবই গুরুত্ব দেবে। রিভিশনের কারণেই তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে।বাসায় প্রতিদিন যেকোনো প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে। এতে করে তোমাদের প্রস্তুতি সঠিকভাবে হবে। নম্বর ভালো পাবে। এতে বৃত্তি পাওয়াটা সহজ হবে। গণিত বিষয়ে প্রতিদিন অনুশীলন করবে। কোনো সমস্যা থাকলে তা পরীক্ষার আগেই শুধরে নিতে পারবে।