প্রধান শিক্ষক, মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকাসুপ্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নের উত্তর লেখার কলাকৌশল নিয়ে আলোকপাত করব, যেন তোমরা শতভাগ সফলতা অর্জন করতে পার।টিকচিহ্ন: তোমরা অবশ্যই মনে রাখবে, বহুনির্বাচনী উত্তরপত্রে টিকচিহ্ন দিতে হবে। তার মানে হলো বৃত্ত ভরাট করা যাবে না। বহুনির্বাচনী প্রশ্নের চারটি উত্তর থেকে সঠিক উত্তরটির ঘরে টিকচিহ্ন দিতে হবে। কাটাকাটি করা যাবে না: তোমরা প্রথমইে খেয়াল রাখবে, যেন সঠিক উত্তরটির জায়গায় টিকচিহ্ন পড়ে। মনে রাখবে, কোনোভাবেই কাটাকাটি বা একাধিক টিক দেওয়া যাবে না। যদি তুমি ভুল জায়গায় টিকচিহ্ন দিয়ে দাও এবং দ্বিতীয়বার ভুল উত্তরটি কেটে সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও সে ক্ষেত্রে কিন্তু তুমি কোনো নম্বর পাবে না। তাই ভেবেচিন্তে একবারই সঠিক উত্তরটি বাছাই করে টিকচিহ্ন দেবে।প্রশ্ন ও উত্তরের ধারাবাহিকতা ঠিক রাখবে: পরীক্ষার হলে বহুনির্বাচনী প্রশ্ন পাওয়ার পর উত্তর দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখবে। এ ক্ষেত্রে একটু অমনোযোগী হলে এক প্রশ্নের উত্তর (১৭ নম্বর উত্তর হয়তো ১৮ নম্বর ঘরে) অন্য প্রশ্নের ঘরে বসে যেতে পারে। একটু সাবধান হলে এ ধরনের ভুল পরিহার করা সম্ভব। সবশেষে, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কি না তা যাচাই করে দেখবে, অর্থাৎ গুনে দেখবে।পরীক্ষার হলে টিকচিহ্ন দেওয়ার কলমটি কালো কালির হওয়া চাই। কালি কোনোভাবেই অস্পষ্ট হওয়া চলবে না। খাতা জমা দেওয়ার আগে রোল নম্বর, রেজিস্ট্রেশন নন্বর, বিষয় কোড, বোর্ড, জেএসসি ইত্যাদি প্রয়োজনীয় তথ্য ঠিকভাবে দিয়েছ কি না তা যাচাই করে খাতা জমা দেবে।