বহুনির্বাচনী ও রচনামূলক প্রশ্নোত্তরের কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল পদ্ধতি  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে মুখস্থ করার প্রয়োজন খুব কম। কিছু তথ্য, যেমন: কে, কী, কখন, কোথায় ইত্যাদি কিছু তত্ত্ব ও সংজ্ঞা মুখস্থ করতে হবে (জ্ঞান)। এর বাইরে শিক্ষার্থী বিষয়বস্তু বুঝে নিজের ভাষায় প্রশ্নের উত্তর দেবে (অনুধাবন), বাস্তব ক্ষেত্রে তার শিক্ষা (জ্ঞান ও অনুধাবন) প্রয়োগ করবে (প্রয়োগ) এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশ্লেষণ, সংশ্লেষণ ও মূল্যায়ন করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করবে (উচ্চতর দক্ষতা)। এমসিকিউ ও সৃজনশীল—দুই ধরনের প্রশ্নেই এ দক্ষতাগুলো যাচাই করা হবে।পুঁথিগত বিদ্যা, আর পর হস্তে ধন/নহে বিদ্যা, নহে ধন...প্রবাদটি বহু বছর থেকে ভাবসম্প্রসারণ হিসেবে পরীক্ষায় আসছে। শিক্ষার্থীরা এর ভালো ভালো ব্যাখ্যা খাতায় লিখে অনেক নম্বর পেয়েছে। কিন্তু এর শিক্ষা কেউই গ্রহণ করেনি। মুখস্থবিদ্যা কেবলমাত্র পুঁথিতেই সীমাবদ্ধ থাকে, তা জীবনে কোনো কাজে লাগে না। শিক্ষার মান আজ নিম্নমুখী। মুখস্থ করে ভালো ফলাফল করা অনেকেই কর্মক্ষেত্রে সফল হতে পারছে না। সৃজনশীল প্রশ্নপদ্ধতি বাস্তবায়ন হলে এ থেকে মুক্তি মিলবে বলে আশা করা যায়। গার্হস্থ্য অর্থনীতি বিষয়টি অত্যন্ত জীবনঘনিষ্ঠ, বাস্তব ও প্রয়োগধর্মী বিষয়। এ বিষয়ের শিক্ষা কেবল মুখস্থের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা কোনো কাজেই আসে না। এ বিষয়ের শিক্ষাক্রমে শিক্ষার্থীকেন্দ্রিক, শিক্ষার্থীর অভিজ্ঞতানির্ভর, প্রদর্শন এবং করে শেখা ইত্যাদি শিখন বা শেখানো কার্যাবলির কথা বলা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে শিক্ষার্থীকে মুখস্থবিদ্যা থেকে বেরিয়ে এসে বিষয়টি বোঝা বা অনুধাবন, জ্ঞান ও অনুধাবনকে বাস্তব ও নতুন পরিস্থিতিতে প্রয়োগ এবং বিশ্লেষণ, সংশ্লেষণ ও মূল্যায়ন করতে হচ্ছে। প্রথমেই বহুনির্বাচনী প্রশ্ন। নতুন পদ্ধতিতে তিন ধরনের প্রশ্ন সংযোজন করা হয়েছে। যেমন: ক. সাধারণ বহুনির্বাচনী; খ. বহুপদী সমাপ্তিসূচক এবং গ. অভিন্ন তথ্যভিত্তিক। একে একে সব ধরনের বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোকপাত করা হলো।সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন: এ ধরনের প্রশ্ন বর্তমানে প্রচলিত আছে। তবে এর প্রায় পুরোটাই স্মৃতিনির্ভর। এভাবেও দক্ষতার সব স্তরের প্রশ্ন করা যায়। যেমন: প্রশ্ন-১: ভিটামিন সি-এর অভাবে কোন রোগ হয়? ক. স্কার্ভি খ. রিকেট গ. বেরিবেরি ঘ. পেলেগ্রা এটি একটি স্মৃতিনির্ভর প্রশ্ন। এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীকে তেমন চিন্তাভাবনা করতে হয় না। এ ধরনের প্রশ্নকে জ্ঞান স্তরের প্রশ্ন বলা হয়।প্রশ্ন-২: বুকের দুধের পরিবর্তে শিশুকে বোতলের দুধ দেওয়ার যৌক্তিক কারণ—ক মায়ের দেহের গঠন ঠিক রাখা খ মাতৃস্তনে দুধের স্বল্পতাগ বোতলের দুধ শিশুর পছন্দ ঘ বোতলের দুধের পুষ্টিমানএ প্রশ্নটির উত্তর পাঠ্যপুস্তকে সরাসরি নেই। স্মৃতি থেকে এ প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। শিক্ষার্থীকে বিষয়টি বুঝে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এ ধরনের প্রশ্নকে অনুধাবন স্তরের প্রশ্ন বলা হয়। প্রশ্ন-৩: মারিয়ার বয়স ২৫ এবং ওজন ৪৫ কেজি। প্রতিদিন তার কত গ্রাম প্রোটিন প্রয়োজন?ক. ১১.২৫ খ . ২২.৫০ গ. ৪৫.০০ ঘ. ৯০.০০ এ প্রশ্নটির উত্তর পাঠ্যপুস্তকে সরাসরি নেই। তাই স্মৃতি থেকে এ প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। বিষয়ের পাঠে শিক্ষার্থী নারী, পুরুষ, বয়স এবং ওজনভেদে মানুষের প্রয়োজনীয় প্রোটিনের পরিমাণে তারতম্য হয় এবং প্রতি এককে এর পরিমাণ জেনেছে। শিক্ষার্থীর এ বিষয়ে জ্ঞান ও অনুধাবনকে বাস্তব অবস্থায় প্রয়োগ করে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এ ধরনের প্রশ্নকে প্রয়োগ স্তরের প্রশ্ন বলা হয়।প্রশ্ন-৪: ছাত্রের সঙ্গে শিক্ষকের সুসম্পর্ক স্থাপনের প্রধান উদ্দেশ্য—ক. পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি খ. কার্যকর প্রশ্ন-উত্তরে সুযোগ স্থাপনগ. শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি ঘ. শিক্ষার্থীর আদর্শে পরিণত হওয়াএ প্রশ্নটির উত্তর পাঠ্যপুস্তকে সরাসরি নেই। তাই স্মৃতি থেকে এ প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। বিষয়ের পাঠে শিক্ষার্থী ছাত্রের সঙ্গে শিক্ষকের সুসম্পর্ক স্থাপনের প্রধান উদ্দেশ্যগুলো এবং ফলাফল জেনেছে। ওপরের সব কটি বিকল্প উত্তরই ছাত্রের সঙ্গে শিক্ষকের সুসম্পর্ক স্থাপনের উদ্দেশ্য। এর মধ্যে একটি ছাড়া বাকিগুলো খণ্ডিত বা আংশিক উত্তর। শিক্ষার্থীর সংশ্লিষ্ট জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ-দক্ষতার ভিত্তিতে বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এ ধরনের প্রশ্নকে উচ্চতর দক্ষতার প্রশ্ন বলা হয়। বহুপদী সমাপ্তিসূচক: অনেক সময় প্রশ্ন করার জন্য যথাযথ চারটি বিকল্প উত্তর পাওয়া যায় না। আবার চারটি বিকল্প পাওয়া গেলেও এগুলোর মধ্যে একাধিক সঠিক উত্তর থাকে বলে সরাসরি বা সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন করা যায় না। তখন বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন করে বিষয়টি যাচাই করা যায়। অনুধাবন থেকে শুরু করে উচ্চতর দক্ষতার প্রশ্ন এভাবে করা যায়। স্মৃতিনির্ভর প্রশ্ন এ কৌশলে করা যুক্তিযুক্ত নয়। এ ধরনের প্রশ্ন বাংলাদেশের পরীক্ষাব্যবস্থায় নতুন সংযোজন। প্রশ্নের এ কৌশলটি যেহেতু একটু জটিল, তাই এ ধরনের প্রশ্নের সংখ্যা ২০ শতাংশের মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত আছে। যেমন: প্রশ্ন-৫: সময় তালিকা করে কাজ করলে— (অনুধাবন)i. কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয় ii. অবসর বিনোদন সম্ভব হয়iii. জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি পায়কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiপ্রশ্ন-৬: কোষ্ঠকাঠিন্যে ভোগা রোগীর খাবার হবে— (প্রয়োগ)i. তেল, মসলা ও আঁশসম্পন্ন ii. পুষ্টিকর খাবার ও তরল iii. মাংসসমৃদ্ধ ও ভাজা কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiপ্রশ্ন-৭: বিয়ে বাড়িতে মেনু পরিকল্পনার উদ্দেশ্য হলো— (উচ্চতর দক্ষতা)i. খাদ্যদ্রব্যটিকে সুসজ্জিত কর ii. সুষম খাদ্য নিশ্চিত করা iii সুষম খাদ্য পরিবেশন করানিজের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল