বহুনির্বাচনী প্রশ্নোত্তরের কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্রম বিশেষজ্ঞ, এসইএসডিপি, এনসিটিবি সৃজনশীল পদ্ধতি  অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সৃজনশীল প্রশ্ন-পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। এই প্রশ্ন-পদ্ধতির দুটি অংশ। যথা: বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) ও সৃজনশীল প্রশ্ন (CQ)। সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্নের কিছু মৌলিক বিশেষত্ব রয়েছে, যা প্রচলিত বহুনির্বাচনী প্রশ্ন থেকে এটিকে আলাদা করে। যেমন, প্রচলিত বহুনির্বাচনী প্রশ্ন শুধু জ্ঞান স্তরের হয়ে থাকে। ফলে পাঠ্যপুস্তক মুখস্থ করে প্রশ্নের উত্তর দেওয়া যায়। কিন্তু সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্ন জ্ঞান স্তর ছাড়াও অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের হয়ে থাকে।সৃজনশীল পদ্ধতির এক সেট বহুনির্বাচনী প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে একটি নির্দিষ্ট অনুপাতে সব কটি দক্ষতার স্তরে প্রশ্ন সজ্জিত করা হয়। ওই নির্দিষ্ট অনুপাত হচ্ছে—জ্ঞান স্তরের জন্য ৩০ থেকে ৪০%, অনুধাবন স্তরের জন্য ৩০ থেকে ৪০%। তবে জ্ঞান ও অনুধাবনের কোনো একটি স্তরের প্রশ্ন সংখ্যা ৩০%-এর কম হবে না। এই দুটো স্তরের প্রশ্ন সংখ্যা মোট বহুনির্বাচনী প্রশ্ন সংখ্যার ৭০% হবে। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রতিটি স্তরের প্রশ্নের অনুপাত হবে ১০-২০%। অর্থাৎ এ দুটি স্তরের কোনো একটি স্তরে ন্যূনতম প্রশ্ন সংখ্যা মোট প্রশ্নের ১০% হবে। আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের সংখ্যা অবশ্যই মোট প্রশ্ন সংখ্যার ৩০% হতে হবে। এরূপ নির্দিষ্ট অনুপাতে দক্ষতার স্তর রক্ষা করে সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্নপত্র প্রণীত হয় বিধায় শুধু মুখস্থনির্ভর হয়ে এক সেট (১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ৪০টি বহুনির্বাচনী প্রশ্ন) বহুনির্বাচনী প্রশ্নের সর্বোচ্চ ৪০% প্রশ্নের উত্তর দেওয়া যায়। এক সেট সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দেওয়ার জন্য পাঠ্যপুস্তকের গুরুত্বপূর্ণ তথ্য বা তত্ত্ব মুখস্থ করার পাশাপাশি পাঠ্যপুস্তকের বিষয়বস্তু বোঝায় এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত করার সামর্থ্য শিক্ষার্থীদের অর্জন করতে হবে। পাঠ্যপুস্তকের বিশেষ কিছু অধ্যায়ের মধ্যে সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্ন সীমিত থাকে না। একটি বিষয়ের পাঠ্যপুস্তকের সব কটি অধ্যায়কে বেষ্টন করে এক সেট সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্ন প্রণীত হয়ে থাকে। ফলে সৃজনশীল প্রশ্ন সেটের পূর্ণাঙ্গ উত্তর করার জন্য পাঠ্যপুস্তকের সব কটি অধ্যায় সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে।প্রচলিত বহুনির্বাচনী প্রশ্নের সঙ্গে সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্নের আরেকটি মৌলিক পার্থক্য হচ্ছে প্রচলিত বহুনির্বাচনী প্রশ্নের সবই সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন। পক্ষান্তরে সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্নে সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন ছাড়াও বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন এবং অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন অন্তর্ভুক্ত থাকে। আলোচনার সুবিধার জন্য নিচে নবম ও দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই থেকে নমুনা হিসেবে তিন ধরনের তিনটি সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্ন সংযোজন করা হলো।সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন ১। কত সালে ‘বঙ্গভঙ্গ রদ’ হয়েছিল? ক. ১৯০৫ খ. ১৯০৬ গ. ১৯১১ ঘ. ১৯১৯ সালে২. বাংলাদেশের রাষ্ট্রপতি—ক. রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান খ. শাসনব্যবস্থার মধ্যমণিগ. প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারী ঘ. সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী# এ ধরনের বহুনির্বাচনী প্রশ্ন প্রশ্নবোধক বাক্য কিংবা অসমাপ্ত বাক্য দিয়ে করা যায়। শুধু পাঠ্যবইয়ের তথ্য বা সংজ্ঞা, বিবৃতি জানতে চাওয়া ছাড়াও পাঠ্যবইয়ের বিষয়বস্তু কতটা বুঝতে পেরেছ তা জানতে এ ধরনের প্রশ্ন করা যায়।বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন# নিচের অংশটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সব সময় বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়ার কারণ হচ্ছে বায়ুর—i) গতিপথে পর্বতের অবস্থান ii) তাপ ও চাপের পার্থক্য iii) চাপবলয়ের অবস্থান পরিবর্তনকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii# এ ধরনের বহুনির্বাচনী প্রশ্ন অসমাপ্ত বাক্য দিয়ে করা হবে। অসমাপ্ত বাক্য শেষে রোমান অক্ষর দিয়ে তিনটি বিবৃতি/বাক্যাংশ/তথ্য সন্নিবেশিত করতে হবে। সন্নিবেশিত বিবৃতি/বাক্যাংশ/তথ্যের যেকোনো একটি বা যেকোনো দুটি কিংবা ক্ষেত্রবিশেষে তিনটি সঠিক হতে পারে।অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন# নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।রিয়াজ গ্রামের এক দরিদ্র কৃষকের সন্তান। সে মেধাবী হওয়ায় লেখাপড়া শেষে ভালো চাকরি পায় এবং বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে শহরে বসবাস শুরু করে। শহরে থেকেও সে গ্রামে মা-বাবাকে প্রতি মাসে টাকা পাঠায়।১। রিয়াজের পরিবারটি কোন ধরনের পরিবার?ক. অণু পরিবার খ. একক পরিবার গ. ক্ষুদ্র পরিবার ঘ. নয়াবাস পরিবার২। রিয়াজের নতুন পরিবার গঠনের কারণ হচ্ছে—i) নিজে শিক্ষিত হওয়া ii) দেশে শিক্ষার ও শিল্পের প্রসার iii) গ্রামে চাকরির সুযোগ নেইকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii# এ ধরনের বহুনির্বাচনী প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক/দৃশ্যকল্প/সূচনা বক্তব্য (Stem/Senario/Situatioin) থাকে। এরপর ওই উদ্দীপকের ভিত্তিতে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক প্রশ্ন থাকে। উদ্দীপক হতে পারে সংক্ষিপ্ত অনুচ্ছেদ, মানচিত্র, সারণি, গ্রাফ, ডায়াগ্রাম, লেখচিত্র, ছবি ইত্যাদি। পাঠ্যবইয়ের কোন অংশবিশেষ অংশ তুলে দিয়ে উদ্দীপক রচনা করা যাবে না। পাঠ্যবইয়ের বিষয়বস্তু অবলম্বনে কোনো বাস্তব ঘটনা বা কাহিনি কিংবা চিত্র নিয়ে উদ্দীপক রচিত হবে। অবশ্য পত্রপত্রিকা, রেফারেন্স বই, প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক, রেডিও-টেলিভিশন ইত্যাদিকে উদ্দীপক তৈরির উৎস হিসেবে ব্যবহার করা যাবে। উদ্দীপক তৈরির ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, যেন তা শিক্ষার্থীর সামনে একটি নতুন পরিস্থিতি উপস্থাপন করে। শিক্ষার্থী ওই নতুন পরিস্থিতিতে তার পাঠ্যবইয়ের কোনো নিয়ম/সূত্র/বিধি প্রয়োগ করতে কিংবা পাঠ্যবইয়ের জ্ঞান ব্যবহার করে নতুন পরিস্থিতি বিশ্লেষণ, যুক্তি প্রদর্শন, সিদ্ধান্ত নেওয়া এবং মূল্যায়ন করতে পারে। উদ্দীপক বা দৃশ্যকল্প পাঠ্যবইয়ের কোনো একটি অধ্যায় বা একাধিক অধ্যায়ের আলোকে তৈরি করা যাবে। এর ভাষা সহজবোধ্য এবং যত দূর সম্ভব সংক্ষিপ্ত হবে এবং এখানে কোনো প্রশ্নের উত্তর থাকবে না। তবে এই উদ্দীপক প্রশ্নের উত্তর খুঁজে পেতে শিক্ষার্থীর মধ্যে উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হতে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল