ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ে ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা এককথায় প্রকাশ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
১. আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মিয়াছি।
উত্তর: আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি।
২. তাহারা নিজ নিজ ভাষায় কথা বলিয়া থাকে।
উত্তর: তাহারা নিজ নিজ ভাষায় কথা বলে থাকে
৩. সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করিতে হইবে।
উত্তর: সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে।
৪. ত্রিপুরার লোকজনও বাঙ্গালি, সকলেই বাংলায় কথা বলিয়া থাকে।
উত্তর: ত্রিপুরার লোকজনও বাঙ্গালি, সকলেই বাংলায় কথা বলে থাকে।
৫. এই যে এত কথা বলিতেছি, তাহার একটাই উদ্দেশ্য।
উত্তর: এই যে এত কথা বলছি, তাহার একটাই উদ্দেশ্য।
৬. মুসলমানদের দুইটা ঈদ রহিয়াছে।
উত্তর: মুসলমানদের দুইটা ঈদ রয়েছে।
৭. মানুষকে এইভাবে তো ভালবাসিতে হইবে।
উত্তর: মানুষকে এইভাবে তো ভালবাসতে হবে।
৮. দেশটাকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখিতে হইবে।
উত্তর: দেশটাকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে।
৯. মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালবাসা জন্মাইবে।
উত্তর: মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালবাসা জন্মাবে।
১০. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হইয়া উঠিবে আমাদের জীবন।
উত্তর: দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
১১. কৃষকরা কাজ না করিলে আমাদের খাদ্য জোগাইতো কে?
উত্তর: কৃষকরা কাজ না করলে আমাদের খাদ্য জোগাইতো কে?
১২. ক্যাঙ্গারু বলিলেই অস্ট্রেলিয়ার কথা মনে হইবে।
উত্তর: ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে।
১৩. সিংহ বলিলেই মনে হইবে আফ্রিকার কথা।
উত্তর: সিংহ বললে মনে হবে আফ্রিকার কথা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান
সহকারী শিক্ষক