বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ে ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা এককথায় প্রকাশ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।

১৪. বাঘ বা টাইগার শুনিলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হইবেই।
উত্তর: বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবে।
১৫. ওলাবাঘ নামেও একধরনের বাঘ এইখানে আগে দেখিতে পাওয়া যাইত।
উত্তর: ওলাবাঘ নামেও একধরনের বাঘ এখানে আগে দেখতে পাওয়া যেত।
১৬. কিন্তু সেই গন্ডার এখন নিশ্চিহ্ন হইয়া গিয়াছে।
উত্তর: কিন্তু সেই গন্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে।
১৭. সকলে মিলে ক্রমান্বয়ে গন্ডারের বংশ ধ্বংস করিয়াছে।
উত্তর: সকলে মিলে ক্রমান্বয়ে গন্ডারের বংশ ধ্বংস করেছে।
১৮. প্রাণীকে ধ্বংস করিতে নেই, ধ্বংস করিলে প্রাকৃতিক নিয়মকেই ধ্বংস করা হয়।
উত্তর: প্রাণীকে ধ্বংস করতে নেই, ধ্বংস করলে প্রাকৃতিক নিয়মকেই ধ্বংস করা হয়।
১৯. আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হইয়াছে।
উত্তর: আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে।
২০. সাধারণ মানুষকেও এই কথা বুঝিতে হইবে।
উত্তর: সাধারণ মানুষকেও এই কথা বুঝতে হবে।
২১. পৃথিবীটাকে সেও ঘুরিয়া ঘুরিয়া দেখিবে।
উত্তর: পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে।
২২. বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকিতে পারে না।
উত্তর: বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকতে পারে না।
২৩. ভালো কাজ করিবার জন্য সংকল্প থাকা দরকার।
উত্তর: ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক