বাংলা
ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা এককথায় প্রকাশ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
২৪. আমি আর বদ্ধ ঘরে থাকিব না।
উত্তর: আমি আর বদ্ধ ঘরে থাকব না।
২৫. আমি দেশ-দেশান্তরে ঘুরিব।
উত্তর: আমি দেশ-দেশান্তরে ঘুরব।
২৬. তুমি এত ছুটোছুটি করিতেছ কেন?
উত্তর: তুমি এত ছুটোছুটি করছ কেন?
২৭. দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করিয়াছেন।
উত্তর: দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।
২৮. আমি এখন আর খেলিব না, পড়িব।
উত্তর: আমি এখন আর খেলব না, পড়ব।
২৯. মানুষ তখন একটু একটু করিয়া সভ্য হইতেছে।
উত্তর: মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে।
৩০. সে হাতির কাছে আসিতে ভয় পায়।
উত্তর: সে হাতির কাছে আসতে ভয় পায়।
৩১. আপনাকে রাজা হিসেবে বরণ করিয়া নিতে চায়।
উত্তর: আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।
৩২. হাতির ভয়ে খরগোশ থরথর করিয়া কাঁপিয়া উঠিল।
উত্তর: হাতির ভয়ে খরগোশ থরথর করে কেঁপে উঠল।
৩৩. গাছে গাছে পরম নিশ্চিন্তে বসিয়াছিল যেসব পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করিল।
উত্তর: গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল যেসব পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করল।
৩৪. একবার তো কী জানি কী হইয়াছে।
উত্তর: একবার তো কী জানি কী হয়েছে।
৩৫. ছোট একটা পিঁপড়া, তাহাকেও পায়ের তলায় পিষিয়া মারিয়া ফেলিল।
উত্তর: ছোট একটা পিঁপড়া, তাহাকেও পায়ের তলায় পিষে মেরে ফেলল।
৩৬. শেয়ালের ওপরেই দায়িত্ব পড়িল।
উত্তর: শেয়ালের ওপরেই দায়িত্ব পড়ল।
৩৭. নদীর ওপারে সবাই উদগ্রীব হইয়া বসিয়া আছে।
উত্তর: নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক