প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে এ পাতার প্রতিটি লেখা সাজানো হয়েছে, যা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৬টি বিষয়ের নমুনা উত্তর ছাপা শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।
ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
৩৮. আপনাকে রাজা হিসাবে বরণ করিয়া নিতে চায়।
উত্তর: আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।
৩৯. হাতি সেই গর্তে তলাইয়া যাইতে যাইতে বাঁচাও বাঁচাও বলিয়া চিত্কার করিতে থাকিল।
উত্তর: হাতি সেই গর্তে তলিয়ে যেতে যেতে বাঁচাও বাঁচাও বলে চিত্কার করতে থাকল।
৪০. শেয়াল ততক্ষণে নদী পার হইয়া তীরে উঠিয়া আসিয়াছে।
উত্তর: শেয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে।
৪১. বনের সমস্ত প্রাণী তাহার পেছনে এসে দাঁড়াইল।
উত্তর: বনের সমস্ত প্রাণী তাহার পেছনে এসে দাঁড়াল।
৪২. বনের যত প্রাণী ছিল, সবাই শেয়ালের কথার প্রতিধ্বনি করিয়া সমস্বরে বলিয়া উঠিল।
উত্তর: বনের যত প্রাণী ছিল, সবাই শেয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল।
৪৩. নিশিরাতে চেঁচামেচি করো না, সবাই ঘুমাইয়াছে।
উত্তর: নিশিরাতে চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।
৪৪. ভোরবেলাতেই পাখির কিচির মিচির শুনিতে শুনিতে আমার ঘুম ভাঙে।
উত্তর: ভোরবেলাতেই পাখির কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।
৪৫. ফেরিঅলা হাঁক দিতেছে—থালাবাসন চাই?
উত্তর: ফেরিঅলা হাঁক দিচ্ছে—থালাবাসন চাই?
৪৬. শব্দদূষণে আমাদের কানে শুনিবার ক্ষমতা কমিয়া যায়।
উত্তর: শব্দদূষণে আমাদের কানে শোনার ক্ষমতা কমে যায়।
৪৭. নূর মোহাম্মদও মুক্তিযুদ্ধে যোগ দিয়াছেন।
উত্তর: নূর মোহাম্মদও মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক