ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ' অথবা এককথায় প্রকাশ' লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
৪৮. রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকসেনারা মুক্তিযোদ্ধাদের ঘিরিয়া ফেলিল।
উত্তর: রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকসেনারা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলল।
৪৯. নূর মোহাম্মদ তাহাকে এক হাত দিয়ে কঁাধে তুলিয়া নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাইতে থাকিলেন।
উত্তর: নূর মোহাম্মদ তাহাকে এক হাত দিয়ে কঁাধে তুলে নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন।
৫০. কেৌশল হিসাবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করিতে থাকিলেন।
উত্তর: কেৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন।
৫১. গোলার আঘাতে চূর্ণ-বিচূর্ণ হইয়া গেল তঁাহার পা।
উত্তর: গোলার আঘাতে চুর্ণ-বিচূর্ণ হয়ে গেল তঁাহার পা।
৫২. তিনি বুঝিতে পারিলেন মৃতু্য আসন্ন।
উত্তর: তিনি বুঝতে পারলেন মৃতু্য আসন্ন।
৫৩. সঙ্গী মুক্তিযোদ্ধা সিপাহি মোস্তফাকে বলিলেন নান্নু মিয়াকে নিয়ে আসে্ত আসে্ত পেছনে সরিয়া যাইতে।
উত্তর: সঙ্গী মুক্তিযোদ্ধা সিপাহি মোস্তফাকে বললেন নান্নু মিয়াকে নিয়ে আসে্ত আসে্ত পেছনে সরে যেতে।
৫৪. নূর মোহাম্মদ শেখ মোস্তফার রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাইতে চালাইতে শহীদ হইলেন।
উত্তর: নূর মোহাম্মদ শেখ মোস্তফার রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে শহীদ হলেন।
৫৫. মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীনতা অর্জন করিয়াছি।
উত্তর: মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীনতা অর্জন করেছি।
৫৬. মোস্তফা কামাল সহযোদ্ধাদের বলিলেন নিরাপদে সরিয়া যাইতে।
উত্তর: মোস্তফা কামাল সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে।
৫৭. মুহূর্তেই হঠাত্ একটা গোলা আসিয়া পড়িল তঁাহার উপর, তিনি শহীদ হইলেন।
উত্তর: মুহূর্তেই হঠাত্ একটা গোলা এসে পড়ল তঁাহার উপর, তিনি শহীদ হলেন।
৫৮. এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে আনিয়াছেন অসীম গেৌরব।
উত্তর: এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গেৌরব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক