বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ' অথবা এককথায় প্রকাশ' লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।

৬০. বীরের জাতি হিসেবে বিশ্বসভায় আমরা স্থান করিয়া নিয়াছি।
উত্তর: বীরের জাতি হিসেবে বিশ্বসভায় আমরা স্থান করে নিয়েছি।
৬১. রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝঁাপ দিয়ে নদী সঁাতরে পাড়ে উঠিলেন।
উত্তর: রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝঁাপ দিয়ে নদী সঁাতরে পাড়ে উঠলেন।
৬২. লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করিয়াছি।
উত্তর: লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি।
৬৩. সে-বই তুমি পড়িবে।
উত্তর: সে-বই তুমি পড়বে।
৬৪. সে-বই তুমি ধরিবে না।
উত্তর: সে-বই তুমি ধরবে না।
৬৫. বই আমাদের ভালো মানুষ হইয়া ওঠার পথ দেখায়।
উত্তর: বই আমাদের ভালো মানুষ হয়ে ওঠার পথ দেখায়।
৬৬. অন্ধ লোককে রাস্তা পার হইতে সাহায্য করিব।
উত্তর: অন্ধ লোককে রাস্তা পার হতে সাহায্য করব।
৬৭. বই পড়িয়া আমরা নতুন করিয়া ভাবিতে শিখি, স্বপ্ন দেখিতে শিখি।
উত্তর: বই পড়ে আমরা নতুন করে ভাবতে শিখি, স্বপ্ন দেখতে শিখি।
৬৮. মেলার কাছে পেৌঁছতেই নাগরদোলার কঁ্যাচর কঁ্যাচর শব্দ শুনিতে পেলাম।
উত্তর: মেলার কাছে পেৌছতেই নাগরদোলার কঁ্যাচর কঁ্যাচর শব্দ শুনতে পেলাম।
৬৯. আরেকটু এগুতেই দেখিতে পেলাম বিচিত্র সব মাটির হঁাড়ি।
উত্তর: আরেকটু এগুতেই দেখতে পেলাম বিচিত্র সব মাটির হঁাড়ি।
৭০. আমরা দুটি শখের হঁাড়ি কিনিলাম।
উত্তর: আমরা দুটি শখের হঁাড়ি কিনলাম।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান
সহকারী শিক্ষক