বাংলা
ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
৭১. আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হইতেছে মাটির শিল্প।
উত্তর: আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প।
৭২. মামা বলিলেন যে আমাদের কুমোর পাড়ায় নিয়ে যাইবেন।
উত্তর: মামা বললেন যে আমাদের কুমোর পাড়ায় নিয়ে যাবেন।
৭৩. দেখিতে পেলাম কুমোর পাড়া।
উত্তর: দেখতে পেলাম কুমোর পাড়া।
৭৪. প্রাচীন কাল থেকে এ দেশে মৃিশল্পের চর্চা হইতেছে।
উত্তর: প্রাচীন কাল থেকে এ দেশে মৃিশল্পের চর্চা হচ্ছে।
৭৫. একলা বসিয়া আপন মনে বসিয়া নদীর ধারে।
উত্তর: একলা বসে আপন মনে বসে নদীর ধারে।
৭৬. ‘ভালোবাসার শিল্পী আমি’ বলিবে হাসিয়া তখন।
উত্তর: ‘ভালোবাসার শিল্পী আমি’ বলবে হেসে তখন।
৭৭. এঁকেবেঁকে চলিয়াছে অসংখ্য নদী।
উত্তর: এঁকেবেঁকে চলেছে অসংখ্য নদী।
৭৮. বন্ধুর জন্য বাঁশি বাজাইয়া রাখাল বড় সুখ পায়।
উত্তর: বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়।
৭৯. বন্ধুর জন্য মন খারাপ হইতে থাকে তার।
উত্তর: বন্ধুর জন্য মন খারাপ হতে থাকে তার।
৮০. মুখে দেওয়া মাত্র সকলের মন ভরিয়া যায়।
উত্তর: মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক