প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE) -এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে এ পাতার প্রতিটি
লেখা সাজানো হয়েছে, যা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৬টি বিষয়ের নমুনা উত্তর ছাপা শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে।
চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।
ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
৮১. সুখে তার মন ভরিয়া ওঠে, সেই ছোট্ট বেলার মতোই।
উত্তর: সুখে তার মন ভরে ওঠে, সেই ছোট্ট বেলার মতোই।
৮২. রাজপুত্র গাছতলায় বসিয়া তাহার জন্য অপেক্ষা করিয়া থাকে।
উত্তর: রাজপুত্র গাছতলায় বসে তাহার জন্য অপেক্ষা করে থাকে।
৮৩. রাজপুত্র বন্ধুকে ভুলিয়া যায়।
উত্তর: রাজপুত্র বন্ধুকে ভুলে যায়।
৮৪. শেষে রাখাল একদিন চলিয়াই আসে নগরে, বন্ধুকে একটুখানি দেখিবার জন্য।
উত্তর: শেষে রাখাল একদিন চলেই আসে নগরে, বন্ধুকে একটুখানি দেখার জন্য।
৮৫. রাজপ্রাসাদের সদর দরজার রক্ষীরা গরিব রাখালকে ভেতরে ঢুকিতে দেয় না।
উত্তর: রাজপ্রাসাদের সদর দরজার রক্ষীরা গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না।
৮৬. রাজা দেখে যে, কিছুতেই সে চোখ খুলিতে পারিতেছে না।
উত্তর: রাজা দেখে যে, কিছুতেই সে চোখ খুলতে পারছে না।
৮৭. রাজ্যজুড়ে কান্নাকাটির রোল পড়িয়া যায়।
উত্তর: রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়।
৮৮. রাজ্যসংসার অচল হইয়া যায় প্রায়।
উত্তর: রাজ্যসংসার অচল হয়ে যায় প্রায়।
৮৯. দুঃখের দিন দুঃখে দুঃখে যাইতে থাকে কাঞ্চনমালার।
উত্তর: দুঃখের দিন দুঃখে দুঃখে যেতে থাকে কাঞ্চনমালার।
৯০. তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানিকে কিনিতে হয় ওই দাসী।
উত্তর: তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানিকে কিনতে হয় ওই দাসী।
৯১. রাজপুরীর সকলে তাহার ভয়ে কাঁপিতে থাকে।
উত্তর: রাজপুরীর সকলে তাহার ভয়ে কাঁপতে থাকে।
৯২. নকল রানি রাজার দিকে ফিরিয়াও তাকায় না।
উত্তর: নকল রানি রাজার দিকে ফিরেও তাকায় না।
৯৩. চোখের জলে তাহার বুক ভাসিয়া যাইতে থাকে।
উত্তর: চোখের জলে তাহার বুক ভেসে যেতে থাকে।
৯৪. মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটিয়া তাহার কাছে যান।
উত্তর: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তাহার কাছে যান।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক