বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE) -এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে এ পাতার প্রতিটি লেখা সাজানো হয়েছে, যা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৬টি বিষয়ের নমুনা উত্তর ছাপা শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।

ক্রিয়াপদের চলিত রূপ

প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
১২৩. নায়াগ্রার জল ঐ ফাঁকের ভিতরে চলিয়া যাইতেছে।
উত্তর: নায়াগ্রার জল ঐ ফাঁকের ভিতরে চলে যাচ্ছে।
১২৪. পানিটা ফাটলের মধ্যে পড়িয়া যাইতেছে কোথায়?
উত্তর: পানিটা ফাটলের মধ্যে পড়ে যাচ্ছে কোথায়?
১২৫. নদীর দুই তীরে ফুটিয়া থাকে কাশফুল।
উত্তর: নদীর দুই তীরে ফুটে থাকে কাশফুল।
১২৬. সন্ধ্যায় জেলের ডিঙি আসিয়া ভেড়ে।
উত্তর: সন্ধ্যায় জেলের ডিঙি এসে ভেড়ে।
১২৭. বাড়ির কাজকর্ম তেমন করিতে হয় না।
উত্তর: বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না।
১২৮. ঝড়ে গাছপালা ভাঙ্গিয়া গেলে বাবাকে প্রশ্ন করে।
উত্তর: ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে।
১২৯. ওদেরকে কাটিলে ওরা ব্যথা পায় না?
উত্তর: ওদেরকে কাটলে ওরা ব্যথা পায় না?
১৩০. প্রকৃতির অনেক কিছু নিয়েই তাহার নানা রকম ভাবনা আর জানিবার আগ্রহও বাড়িতে থাকে।
উত্তর: প্রকৃতির অনেক কিছু নিয়েই তাহার নানা রকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে।
১৩১. তোমরা অনেকেই হয়তো বুঝিয়া ফেলিয়াছ কে তিনি।
উত্তর: তোমরা অনেকেই হয়তো বুঝে ফেলেছ কে তিনি।
১৩২. এখান হইতে ট্রাইপস্ পাস করিবার পর লন্ডন হইতে বিএসসি পাস করিয়াছেন।
উত্তর: এখান হইতে ট্রাইপস পাস করার পর লন্ডন হতে বিএসসি পাস করেছেন।
১৩৩. তিনি অস্থায়ীভাবে চাকরি করিতেছিলেন বলে তাঁহার বেতন আরও একভাগ কাটিয়া নেওয়া হয়।
উত্তর: তিনি অস্থায়ীভাবে চাকরি করছিলেন বলে তাঁহার বেতন আরও একভাগ কেটে নেওয়া হয়।
১৩৪. শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাঁকে স্বীকৃতি দিয়ে সকল বকেয়া পরিশোধ করিয়া চাকরিতে স্থায়ী করে।
উত্তর: শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাঁকে স্বীকৃতি দিয়ে সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক