
ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
১৩৫. জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করিয়াছেন।
উত্তর: জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন।
১৩৬. দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরিয়া আসেন।
উত্তর: দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন।
১৩৭. তোমারি চরণে পড়ি লুটাইয়া।
উত্তর: তোমারি চরণে পড়ি লুটিয়ে।
১৩৮. প্রিয়জন গিয়াছে চলি।
উত্তর: প্রিয়জন গেছে চলি।
১৩৯. পাখিরা অসীম আকাশে উড়িয়া বেড়ায়।
উত্তর: পাখিরা অসীম আকাশে উড়ে বেড়ায়।
১৪০. ভাবিয়া কাজ করিলে পরিতাপ করিতে হয় না।
উত্তর: ভেবে কাজ করলে পরিতাপ করতে হয় না।
১৪১. ১৯৭১ সালে আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করিয়া বিজয় অর্জন করিয়াছি।
উত্তর: ১৯৭১ সালে আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করেছি।
১৪২. এই বিজয়কে পাইবার আগে দেশবাসীকে করিয়া যাইতে হয় এক তীব্র মুক্তিযুদ্ধ।
উত্তর: এই বিজয়কে পাবার আগে দেশবাসীকে করে যেতে হয় এক তীব্র মুক্তিযুদ্ধ।
১৪৩. অপেক্ষা করিয়াছে শত্রুর হাত হইতে সম্পূর্ণ মুক্ত হইবার দিনটিকে পাইবার জন্য।
উত্তর: অপেক্ষা করেছে শত্রুর হাত হতে সম্পূর্ণ মুক্ত হওয়ার দিনটিকে পাবার জন্য।
১৪৪. দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করিতে করিতে তাহারা অপেক্ষা করিয়াছে।
উত্তর: দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে তাহারা অপেক্ষা করেছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক