বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।

১৪৫. সেই হত্যা চালাইয়াই যাইতে থাকে বিরামহীন।
উত্তর: সেই হত্যা চালিয়েই যেতে থাকে বিরামহীন।
১৪৬. অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুর তাকেও শত্রুসেনারা টানিয়া, হিঁচড়াইয়া বাহির করিয়া আনে।
উত্তর: অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুর তাকেও শত্রুসেনারা টেনে, হিঁচড়ে বের করে আনে।
১৪৭. ভয়াল আগুন সাংবাদিক শহীদ সাবেরকে পোড়াইয়া মারে।
উত্তর: ভয়াল আগুন সাংবাদিক শহীদ সাবেরকে পুড়িয়ে মারে।
১৪৮. পূর্ণ বিকশিত হইয়া ওঠার আগেই মৃত্যুবরণ করিতে হয় তাঁহাকে।
উত্তর: পূর্ণ বিকশিত হয়ে ওঠার আগেই মৃত্যুবরণ করতে হয় তাঁহাকে।
১৪৯. প্রতিভাবান এই সুরসাধকেরও প্রাণ কাড়িয়া নেয় পাকিস্তানি বাহিনী।
উত্তর: প্রতিভাবান এই সুরসাধকেরও প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী।
১৫০. মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তাহারা বুঝিতে পারে যে, তাহাদের পরাজয় অবধারিত।
উত্তর: মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তাহারা বুঝতে পারে যে, তাহাদের পরাজয় অবধারিত।
১৫১. ইহারা কেহই আর জীবিত ফিরিয়া আসেন নাই।
উত্তর: ইহারা কেউই আর জীবিত ফিরে আসেননি।
১৫২. আমরা সেই আদর্শ অনুসারে নিজেদের যোগ্য মানুষরূপে গড়িয়া তুলিব।
উত্তর: আমরা সেই আদর্শ অনুসারে নিজেদের যোগ্য মানুষরূপে গড়ে তুলব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক