ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
১৫৩. সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে।
উত্তর: সন্ধ্যাবেলায় দেখবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে।
১৫৪. মালিশ মাখিছে প্রতি গিঁটে গিঁটে কাত্ হইয়া বিছানাতে।
উত্তর: মালিশ মাখছে প্রতি গিঁটে গিঁটে কাত্ হয়ে বিছানাতে।
১৫৫. ফুটবল-টিমে বল লয়ে কভু দেখিতে পাইব না তায়।
উত্তর: ফুটবল-টিমে বল লয়ে কভু দেখতে পাব না তায়।
১৫৬. প্রভাত বেলায় খবর লইতে ছুটিয়া যাই তাহার ঘরে।
উত্তর: প্রভাত বেলায় খবর নিতে ছুটে যাই তাহার ঘরে।
১৫৭. উপহাস যেন করিতেছে মোরে ছিপি পরা দাঁত তুলি।
উত্তর: উপহাস যেন করছে মোরে ছিপি পরা দাঁত তুলি।
১৫৮. সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চাহিয়া দেখি বিস্ময়ে।
উত্তর: সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে।
১৫৯. মোদের মেসের ইমদাদ হক আগে ছুটিতেছে বল লয়ে।
উত্তর: মোদের মেসের ইমদাদ হক আগে ছুটছে বল নিয়ে।
১৬০. বাম পায়ে বল ড্রিবলিং করিয়া ডান পায়ে মারে ঠেলা।
উত্তর: বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা।
১৬১. মারো জোরে মারো গোলের ভিতরে বলেরে ছুড়িয়া দাও।
উত্তর: মারো জোরে মারো গোলের ভিতরে বলেরে ছুড়ে দাও।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক