বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE) -এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে এ পাতার প্রতিটি লেখা সাজানো হয়েছে, যা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৬টি বিষয়ের নমুনা উত্তর ছাপা
শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে।
চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।

ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।

১৬২. ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি।
উত্তর: ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটে আনল আজি।
১৬৩. দর্শকদল ফিরিয়া চলিছে মহা-কলরব করে।
উত্তর: দর্শকদল ফিরে চলছে মহা-কলরব করে।
১৬৪. এগুলোর কোনোটি হয়তো তুমি দেখিয়াও থাকিবে।
উত্তর: এগুলোর কোনোটি হয়তো তুমি দেখেও থাকবে।
১৬৫. এখানকার নরসিংদী দিয়ে বহিয়া গিয়াছে পুরাতন ব্রহ্মপুত্র নদ।
উত্তর: এখানকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ।
১৬৬. এখনো তোমরা দেখিবে নদীর পাড়ের জমি, ঘর-বাড়ি, গ্রাম আর রাস্তা-ঘাট ভাঙিতেছে।
উত্তর: এখনো তোমরা দেখবে নদীর পাড়ের জমি, ঘর-বাড়ি, গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে।
১৬৭. বিশাল নদীর অন্য দিকে বিস্তীর্ণ চর পড়িতেছে।
উত্তর: বিশাল নদীর অন্য দিকে বিস্তীর্ণ চর পড়ছে।
১৬৮. তিনি তাঁর ছেলে হাবিবুল্লা পাঠানকে এ সম্পর্কে সচেতন করিয়া তোলেন।
উত্তর: তিনি তাঁর ছেলে হাবিবুল্লা পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন।
১৬৯. ১৯৫৫ সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলিয়া যায়।
উত্তর: ১৯৫৫ সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যায়।
১৭০. উয়ারী-বটেশ্বর এলাকার মাটির নিচটিকে একটি নগরী হিসেবে ধরা যাইতে পারে।
উত্তর: উয়ারী-বটেশ্বর এলাকার মাটির নিচটিকে একটি নগরী হিসেবে ধরা যেতে পারে।
১৭১. খুব পাকা প্রকৌশলীগণ এটি গড়িয়া থাকিবেন।
উত্তর: খুব পাকা প্রকৌশলীগণ এটি গড়ে থাকবেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক