বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন

প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১০ নং প্রশ্নটি থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’।

প্রশ্ন: বনের কারও মনে শান্তি নেই চোখে নেই ঘুম কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা

উত্তর: বনের কারও মনে শান্তি নেই, চোখে নেই ঘুম। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা।

প্রশ্ন: সিংহ ফিসফিসিয়ে বলল আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে  সবাই নিচু স্বরে বলল শেয়াল শেয়াল

উত্তর: সিংহ ফিসফিসিয়ে বলল, ‘আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে?’ সবাই নিচুস্বরে বলল, ‘শেয়াল, শেয়াল।’

প্রশ্ন: হাতি ভাবল ওই পুঁচকে শেয়াল যদি নদী পার হতে পারে তাহলে আমার মতো অমিত শক্তিধর হাতি পারবে না কেন সেও নদীর দিকে দুপা বাড়িয়ে দিল

উত্তর: হাতি ভাবল, ওই পুঁচকে শেয়াল যদি নদী পার হতে পারে, তাহলে আমার মতো অমিত শক্তিধর হাতি পারবে না কেন? সেও নদীর দিকে দু-পা বাড়িয়ে দিল।

প্রশ্ন: মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি তা ছাড়া শখের যেকোনো জিনিসই তো সুন্দর

উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি। তা ছাড়া শখের যেকোনো জিনিসই তো সুন্দর।

প্রশ্ন: মামা বললেন বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা হ্যাঁ আজকাল ও রকম টেরাকোটা হচ্ছে না বটে তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে

উত্তর: মামা বললেন, বেশ ভালো কথা জিজ্ঞেস করেছ তোমরা। হ্যাঁ, আজকাল ও রকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক

আন নাফ গ্রীন মডেল স্কুল ঢাকা

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

শূন্যস্থান পূরণ

প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষায় ২ নং প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ। আজ নির্বাচিত শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-২

১০। উপনিষদ একটি —।

উত্তর: ধর্মগ্রন্থ।

১১। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন, তাঁর নাম —।

উত্তর: ব্রহ্ম।

১২। ঈশ্বর যে রূপে পালন করেন, তাঁর নাম —।

উত্তর: বিষ্ণু।

১৩। ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটেছে — মধ্য দিয়ে।

উত্তর: দেবী দুর্গার।

১৪। দেবী সরস্বতী — দান করেন।

উত্তর: বিদ্যা।

১৫। দেব-দেবীরা — করলে সম্ভ্রষ্ট হন।

উত্তর: পূজা।

১৬। দেব-দেবীরা সন্তুষ্ট হলে — সন্তুষ্ট হন।

উত্তর: ঈশ্বর।

১৭। কখনো কখনো পৃথিবীতে খুবই খারাপ — বিরাজ করে।

উত্তর: অবস্থা।

১৮। পরশুরাম — অত্যাচারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধ্বংস করেন।

উত্তর: একুশবার।

১৯। মানুষ ধর্মকে ভুলে গিয়ে — আশ্রয় নেয়।

উত্তর: অধর্মের।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিনয় চন্দ্র পাল, শিক্ষক