বিরাম চিহ্ন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১০ নং প্রশ্নটি থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবইয়ের নির্বাচিত ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখো’ দেওয়া হলো।
প্রশ্ন: যখন ভোরবেলা রাজার ঘুম ভাঙে তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে কিছুতেই সে চোখ খুলতে পারছে না কী হলো কী হলো।
উত্তর: যখন ভোরবেলা রাজার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে! রাজা দেখে যে কিছুতেই সে চোখ খুলতে পারছে না। কী হলো, কী হলো!
প্রশ্ন: নকল রানি কাঁকন মালার সেকি দম্ভ মন্ত্রীকে ধমক দেয় সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে সবাই রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে তাদের রানি তো এমন ছিল না।
উত্তর: নকল রানি কাঁকন মালার সেকি দম্ভ! মন্ত্রীকে ধমক দেয়, সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে। সবাই রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে, তাদের রানি তো এমন ছিল না।
প্রশ্ন: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তার কাছে যান বলেন লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সঙ্গে হাঁটা ধরে।
উত্তর: মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা ছুটে তার কাছে যান। বলেন, লাখ লাখ সুচ চাও তো? আমি দিতে পারি। এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সঙ্গে হাঁটা ধরে।
প্রশ্ন: নকল রানি উঠানে আল্পনা দিতে যায় কোথায় নকশা কোথায় কী এখানে এক খাবলা রং লেপে ওখানে এক খাবলা লেপে দেখতে সেকি অসুন্দর যে দেখায়
উত্তর: নকল রানি উঠানে আল্পনা দিতে যায়। কোথায় নকশা কোথায় কী—এখানে এক খাবলা রং লেপে, ওখানে এক খাবলা লেপে। দেখতে সেকি অসুন্দর যে দেখায়!
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন নাফ গ্রীন মডেল স্কুল ঢাকা