চূড়ান্ত মডেল টেস্ট ২
পূর্ণমান: ১০০; সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[ডানপাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:
আমরা গান করি, গীত গাই, আর সংগীত সাধনা করি। যে সুন্দরভাবে গান করতে পারে, তাকে সবাই ভালোবাসে। প্রাচীনকাল থেকে মানুষ ভাব প্রকাশ করার জন্য গান করে এসেছে। কাজে উদ্দীপনা সৃষ্টির জন্য শ্রমজীবী মানুষ সমস্বরে গান করে থাকে। এগুলোকে বলা হয় শ্রমসংগীত। শ্রমজীবী মানুষ ছাদ পেটায় আর শ্রম লাঘব করার জন্য সমস্বরে ছাদ পেটানোর গান গায়। ধান কাটার সময়, ফসল তোলার সময় কৃষক গান করে। এভাবে মানুষ শ্রমের সঙ্গে বিনোদন যুক্ত করে। তখন শ্রম হয়ে ওঠে আনন্দদায়ক। বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হলে ছেলেমেয়েরা গান করে। বিয়ের উত্সবেও গান গাওয়া হয়। গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও সংগীতচর্চার ঐতিহ্য আছে। এসব গানকে সাধারণভাবে লোকসংগীত বলে। লোকসংগীতে সমৃদ্ধ আমাদের দেশের কোনো অঞ্চলে আছে ভাওয়াইয়া, কোনো অঞ্চলে ভাটিয়ালি, কোনো অঞ্চলে বাউল গান, কোনো অঞ্চলে আছে মাইজভাণ্ডারি, এসব আঞ্চলিক গানের মধ্যে নারী শিল্পীদেরও অবদান আছে।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১) ওপরের অনুচ্ছেদটি মূলত যে বিষয়ে লেখা, তা হলো—
(ক) ছড়া (খ) নাটক (গ) সংগীত (ঘ) কবিতা
২) কাজে উদ্দীপনা সৃষ্টির জন্য যে গান গাওয়া হয়, তাকে বলা হয়—
(ক) কর্মসংগীত (খ) শ্রমজীবী সংগীত
(গ) শ্রমসংগীত (ঘ) মেয়েলিগীত
৩) কীভাবে মানুষ শ্রমের সঙ্গে বিনোদন যুক্ত করে?
(ক) খেলাধুলা করে (খ) পার্কে ঘুরে
(গ) গল্প করে (ঘ) গান গেয়ে
৪) গ্রাম বাংলার মানুষ লোকসংগীত পছন্দ করে, কারণ লোকসংগীত—
(ক) গাওয়া সহজ
(খ) সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি
(গ) সাধারণ মানুষ গায় (ঘ) সবাই পছন্দ করে
৫) ‘সাধনা’ শব্দের অর্থ—
(ক) তপস্যা (খ) দক্ষতা (গ) ভদ্রতা (ঘ) সমতা।
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো: ১–৫=৫
উদ্দীপনা আগ্রহ, উত্সাহ
শ্রমজীবী শ্রমিক, কর্মজীবী
বিনোদন আমোদ, আনন্দদায়ক
স্বতঃস্ফূর্ত সহজ ও স্বাভাবিকভাবে প্রকাশিত
অভিব্যক্তি প্রকাশ
শ্রমসংগীত পরিশ্রম করার সময় সৃষ্ট গান।
ক) নাচের ভঙ্গিতে ভাবের ....... ঘটে।
খ) পরিশ্রমের সঙ্গে ...... ব্যবস্থা রাখা দরকার।
গ) কাজে সাফল্য লাভের জন্য ...... প্রয়োজন।
ঘ) সাধারণ মানুষের বাক্-প্রতিভার ...... অভিব্যক্তি হলো লোকসংগীত।
ঙ) দেশের প্রকৃত সম্পদ ...... মানুষ।
৩। নিচের যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করে বাক্যে প্রয়োগ দেখাও: ১–৫=৫
স্ব, ষ্ট, ঙ্গ, ন্ম, দ্ধ
৪। নিচের প্রশ্নগুলো উত্তর লেখো:
ক) ‘গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও সংগীতচর্চার ঐতিহ্য আছে।’ কথাটি পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখো। ৫
খ) শ্রমসংগীত কী? শ্রম কখন আন্দদায়ক হয়ে ওঠে?
২+৩
গ) লোকসংগীত বলতে কী বোঝো? চার ধরনের আঞ্চলিক গানের নাম লেখো। ১+৪
৫। মনে করো তোমার নাম তমাল/নমিতা। তুমি রাজশাহী থাকো। তোমার বন্ধুর নাম আশরাফ/আনিকা। এখন তোমার জন্মদিনের উত্সবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধু আশরাফ/আনিকার কাছে একটি পত্র লেখো।
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৬, ৭, ৮ ও ৯ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:
পৃথিবীতে কোনো অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই; সবই দরকার। এখন বাংলাদেশে শকুন প্রায় দেখাই যায় না। শকুনকে কেউ সুন্দর পাখি বলে না, তার স্বভাব আচার-আচরণ ও খারাপ, যাবতীয় অখাদ্যকে সে তার খাদ্য হিসেবে বিবেচনা করে, শকুন কেউ পোষে না। অথচ শকুন ক্রমেই নিশ্চিহ্ন হচ্ছে বলে গবেষকেরা খুবই চিন্তিত ও বিমর্ষ। তাঁরা বলছেন, মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেসব আবর্জনা শকুন খেয়ে ফেলে এবং সে কারণেই আমাদের চারদিকের পরিমণ্ডল বসবাসের যোগ্য রয়েছে। আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না। ফলে, শকুন সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না।
৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ: ১–৫=৫
১. কোন পাখিটি বাংলাদেশে এখন প্রায় দেখাই যায় না?
ক. শালিক খ. মাছরাঙা গ. চিল ঘ. শকুন
২. সবচেয়ে সুন্দর পাখি কোনটি?
ক. পায়রা খ. শকুন গ. ময়ূর ঘ. ঘুঘু
৩. কোনটি শকুনের খাদ্য?
ক. সামুদ্রিক মাছ খ. গাজর গ. পেয়ারা, ঘ. আবর্জনা
৪. শকুন নিশ্চিহ্ন হচ্ছে বলে কারা খুবই চিন্তিত?
ক. চিকিত্সকরা খ. গবেষকেরা
গ. বিজ্ঞানীরা ঘ. শিকারিরা
৫. কোন পাখিটি কেউ পোষে না?
ক. শকুন খ. ময়না গ. টিয়া খ. পায়রা
৭। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ:
১+২+২=৫
ক) শকুন কীভাবে মানুষের উপকার করে?
খ) গবেষকেরা কেন চিন্তিত ও বিমর্ষ?
গ) কোন পাখিকে কেউ সুন্দর পাখি বলে না? কেন?
৮। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো। ৫
৯। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো: বৃক্ষ, নিশ্চিহ্ন, গবেষক, বিমর্ষ, অখাদ্য।
১–৫=৫
১০। নিচের বাক্যের দাগ দেওয়া শব্দগুলো শুদ্ধ করে লেখো: ১–৫=৫
ক) সুস্বাস্তই জীবনের অমূল্য সম্পদ।
খ) স্কুলের যত্রতত্র থুতু ফেলা নিষেদ।
গ) মেঠোপথের দুই পাশের স্বর্ণলতা যেন রাস্থা আলো করে রেখেছে।
ঘ) আকাঙ্খা থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।
ঙ) নিম্নচাপ সৃষ্টি হলে আবহাওয়া পর্য্যবেক্ষন করতে হয়।
১১। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো:
১–৫=৫
এক রাতে রাজা ঘুমাতে যান কিন্তু যখন ভোর বেলা তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে কিছুতেই সে চোখ খুলতেই পারছে না।
১২। নিচের বাক্যগুলোর দাগ দেওয়া ক্রিয়াপদের চলতি রূপ লেখা: ১–৫=৫
ক) বাগানের ফুলগুলো দেখিতে অপূর্ব লাগছে।
খ) শ্রমিক দল সারা দিন পরিশ্রম করিতেছে।
গ) মিষ্টির দোকানে ভনভন করে মাছি ঘুরিতেছে।
ঘ) বিড়াল ইঁদুরের পেছনে ছুটিতেছে।
ঙ) মানুষ তখন একটু একটু করে সভ্য হইতেছে।
১৩। নিচের বাক্যগুলোর দাগ দেওয়া শব্দের বিপরীত শব্দ লেখো। (বাক্য লেখা যাবে না) ১–৫=৫
ক) তামিম অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছেলে।
খ) ফুটবল খেলায় জয় হবে আগেই বলা যায় না।
গ) এই পাড়ার অনেকেই শফিকের অচেনা।
ঘ) এ জগত্ সংসারে সবাই সুখী মানুষ নয়।
ঙ) কাল থেকে আমাদের ক্লাস পুরোনো ভবনেই হবে।
১৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক) কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো: ৬
শরত্কাল যে নির্জনে
তটের চারি পাশে,
নদীর বালুচর,
যেথায় ফুটে কাশ,
আমি ভালোবাসি আমার
চকাচকির ঘর।
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ, তা লেখো। ১
গ) কবিতাটির কবির নাম কী? ১
ঘ) নদীর বালুচরে কী ঘটে? ২
১৫। মনে করো তোমার নাম দুলাল/দুলারী। তুমি করিমনগর প্রাথমিক বিদ্যালয়ে পড়ো। এখন বিদ্যালয় গ্রন্থাগার থেকে বই নেওয়ার জন্য তথ্য ফরমটি পূরণ করো: ৫
করিমনগর প্রাথমিক বিদ্যালয় গ্রন্থাগার
সদস্য ফরম
১। শিক্ষার্থীর নাম: ......................
২। পিতার নাম:...........................
৩। মাতার নাম:..........................
৪। শ্রেণি:.............রোল নং: ..................
৫। (ক) বইয়ের নাম: ........লেখকের নাম.........
(খ) বই গ্রহণের তারিখ....ফেরত দেওয়ার তারিখ....
...................
শিক্ষার্থীর স্বাক্ষর
১৬। নিচের যেকোনো একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখো: ১০
ক) আমার প্রিয় খেলা:
ভূমিকা - মাঠের বর্ণনা - খেলার নিয়ম - উপকারিতা - অপকারিতা - উপসংহার।
খ) আমার প্রিয় ফুল: ভূমিকা - প্রাপ্তিস্থান - গঠনবৈচিত্র্য - সৌন্দর্য - উপসংহার।
গ) বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ: ভূমিকা - জন্ম ও শৈশব - কর্মজীবন - মুক্তিযুদ্ধে অবদান - উপসংহার।
ঘ) একটি ঐতিহাসিক স্থান: ভূমিকা - অবস্থান - দর্শনীয় বস্ত - উপসংহার।
[দ্রষ্টব্য: প্রদত্ত উপশিরোনাম ছাড়াও পরীক্ষার্থী অন্য এক বা একাধিক উপশিরোনাম ব্যবহার করতে পারবে]
মডেল টেস্ট তৈরি করেছেন শাহাদাত্ হোসেন, প্রধান শিক্ষক, পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।