বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদের চলিত রূপ

প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এককথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।

১৮২. একপর্যায়ে মুসার মনে হলো অভিযান বন্ধ করিয়া ফিরিয়া আসিবেন সমতলে।
উত্তর: একপর্যায়ে মুসার মনে হলো অভিযান বন্ধ করে ফিরে আসবেন সমতলে।
১৮৩. মারিল মানুষ কত।
উত্তর: মারল মানুষ কত।
১৮৪. পুড়িল শহর পুড়িল শ্যামল।
উত্তর: পুড়ল শহর পুড়ল শ্যামল।
১৮৫. মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলিবে না।
উত্তর: মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।
১৮৬. মা হইয়া যায় দেশের মাটি।
উত্তর: মা হয়ে যায় দেশের মাটি।
১৮৭. লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাইব।
উত্তর: লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাব।
১৮৭. লোকজন গোল হয়ে বসে বিবিসির খবর শুনিতেছে।
উত্তর: লোকজন গোল হয়ে বসে বিবিসির খবর শুনছে।
১৮৮. কয়েক দিন আগে ওরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনিয়াছিল।
উত্তর: কয়েক দিন আগে ওরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেছিল।
১৮৯. আমাদের সবাইকে যুদ্ধ করিতে হবে।
উত্তর: আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে।
১৯০. রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকিবে।
উত্তর: রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবে।
১৯১. তোমরা যুদ্ধ করিবে?
উত্তর: তোমরা যুদ্ধ করবে?
১৯২. তোমরা আবার আসিবে তো?
উত্তর: তোমরা আবার আসবে তো?
১৯৩. ঘোরতর যুদ্ধ চলিতেছে চারদিকে।
উত্তর: ঘোরতর যুদ্ধ চলছে চারদিকে।
১৯৪. রাইফেল দুটো ওরা কোলে নিয়ে বসিয়া থাকে।
উত্তর: রাইফেল দুটো ওরা কোলে নিয়ে বসে থাকে।
১৯৫. আশ্বিনের শিউলি ফুটিবার দিন শুরু হইয়াছে।
উত্তর: আশ্বিনের শিউলি ফোটবার দিন শুরু হয়েছে।
১৯৬. রুমা-রুবা কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া যায় ।
উত্তর: রুমা-রুবা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়।
১৯৭. রক্তে ভাসিয়া যায় মাটি।
উত্তর: রক্তে ভেসে যায় মাটি।
১৯৮. ভাত খেয়েই চলিয়া যাব।
উত্তর: ভাত খেয়েই চলে যাব।
১৯৯. রাতের অন্ধকারে আবার চলিয়া যায়।
উত্তর: রাতের অন্ধকারে আবার চলে যায়। (শেষ)
সহকারী শিক্ষক