বিরাম চিহ্ন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১০ নং প্রশ্নটি থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবইয়ের কয়েকটি নির্বাচিত ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’ দেওয়া হলো।
প্রশ্ন: বাংলাদেশের জনজীবন তাই ভারি বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে
উত্তর: বাংলাদেশের জনজীবন তাই ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে।
প্রশ্ন: বাংলা ভাষার বাইরেও অন্য ভাষার মানুষও কমবেশি আছে বাংলাদেশে গারোদের নিজস্ব ভাষা আছে আছে চাকমা ত্রিপুরা বা সাঁওতালদেরও বাংলাদেশ যেন একটা বড় বাগান
উত্তর: বাংলা ভাষার বাইরেও অন্য ভাষার মানুষও কমবেশি আছে বাংলাদেশে। গারোদের নিজস্ব ভাষা আছে, আছে চাকমা, ত্রিপুরা বা সাঁওতালদেরও। বাংলাদেশ যেন একটা বড় বাগান।
প্রশ্ন: দেশকে তাই যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে দেশ মানে এর মানুষ জনপদ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো আসলে জননীর মতো
উত্তর: দেশকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো আসলে জননীর মতো।
প্রশ্ন: মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনই তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে মাকে আমরা যেমন ভালোবাসি দেশকেও তেমনই ভালোবাসতে হবে
উত্তর: মা যেমন স্নেহ-মমতা-ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো-বাতাস-সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে।
প্রশ্ন: দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি সবকিছু মিলে যে প্রাকৃতিক অবস্থার সৃষ্টি করে সেই পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবনধারণ করে থাকে
উত্তর: দেশের জলবায়ু, আবহাওয়া, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি সবকিছু মিলে যে প্রাকৃতিক অবস্থার সৃষ্টি করে, সেই পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবনধারণ করে থাকে।
প্রশ্ন: বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে সিংহ বললেই মনে হয়ে আফ্রিকার কথা তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই
উত্তর: বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন, ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে। সিংহ বললেই মনে হয়ে আফ্রিকার কথা। তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই।
প্রশ্ন: মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেইসব কায়দা কানুন ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব
উত্তর: মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, শিখছে সেইসব কায়দা-কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব।
প্রশ্ন: দিন আসে দিন যায় একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায় লেজ গুটিয়ে হাঁটু মুড়ে হাতিকে লম্বা একটা সালাম দিয়ে বলল আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী
উত্তর: দিন আসে, দিন যায়। একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে, হাঁটু মুড়ে হাতিকে লম্বা একটা সালাম দিয়ে বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী।
প্রশ্ন: হাতি তো শেয়ালের কথা শুনে মহা খুশি মাটিতে থপ করে পা ঠুকে বলল আচ্ছা চল নদীর পারে এসে শেয়াল বলল এই আমি নদী সাঁতরে পার হচ্ছি
উত্তর: হাতি তো শেয়ালের কথা শুনে মহা খুশি। মাটিতে থপ করে পা ঠুকে বলল, আচ্ছা চল। নদীর পারে এসে শেয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন নাফ গ্রীন মডেল স্কুল ঢাকা