বিরাম চিহ্ন
প্রিয় শিক্ষাথর্ী, বাংলা বিষয়ের ১০ নং প্রশ্নটি থাকবে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো'। নিচে পাঠ্যবইয়ের কয়েকটি নির্বাচিত বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো' দেওয়া হলো।
প্রশ্ন: হাতিটা এমন ভাব করতে শুরু করল সেই বুঝি বনের রাজা গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাঘ মামা তো সব সময় থাবা উঁচিয়ে চলে
উত্তর: হাতিটা এমন ভাব করতে শুরু করল, সেই বুঝি বনের রাজা। গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা তো সব সময় থাবা উঁচিয়ে চলে।
প্রশ্ন: একবার তো কী জানি কী হয়েছে নিরীহ একটা হরিণকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা পঁিপড়ে চোখে পড়ে কি পড়ে না, বিন্দুসদৃশ তার চলা তাকেও পায়ের তলায় পিসে মেরে ফেলল
উত্তর: একবার তো কী জানি কী হয়েছে। নিরীহ একটা হরিণকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট্ট একটা পঁিপড়ে। চোখে পড়ে কি পড়ে না, বিন্দুসদৃশ তার চলা। তাকেও পায়ের তলায় পিসে মেরে ফেলল।
প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল অনেকে মারা গেল বাকি লঞ্চ দুটো থেকে গোলাবর্ষণ আর গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল এ রকম মুহূর্তেই হঠাত্ একটা গোলা এসে পড়ল তঁার ওপর তিনি শহিদ হলেন
উত্তর: মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল। অনেকে মারা গেল। বাকি লঞ্চ দুটো থেকে গোলাবর্ষণ আর গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল। এ রকম মুহূর্তেই হঠাত্ একটা গোলা এসে পড়ল তঁার ওপর, তিনি শহিদ হলেন।
প্রশ্ন: বাংলাদেশ আজ মুক্ত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি বুঝতে অসুবিধা হয় না এই অর্জন খুব সহজে ঘটেনি লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি
উত্তর: বাংলাদেশ আজ মুক্ত। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। বুঝতে অসুবিধা হয় না, এই অর্জন খুব সহজে ঘটেনি। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা দেশমাতৃকাকে মুক্ত করেছি।
প্রশ্ন: সময়টা ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ঘঁুটিপুর ক্যাম্প ওই ক্যাম্পে অবস্থান করছিল পাকিস্তানি সেনা আর কিছু রাজাকার একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পঁাচ মুক্তিযোদ্ধা এঁদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
উত্তর: সময়টা ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর। যশোরের পাকিস্তানি ঘঁুটিপুর ক্যাম্প। ওই ক্যাম্পে অবস্থান করছিল পাকিস্তানি সেনা আর কিছু রাজাকার। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পঁাচ মুক্তিযোদ্ধা। এঁদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
প্রশ্ন: মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে অঁাকি সুন্দর করে বানাই সুন্দর করে গাই তখন তা হয় শিল্প শিল্পের এ কাজকে বলে শিল্পকলা।
উত্তর: মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে অঁাকি, সুন্দর করে বানাই, সুন্দর করে গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকলা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা