
কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর। নম্বর থাকবে ১০। অনুশীলনের জন্য দেওয়া হলো কবিতা ও কবিতা সংশি্লষ্ট প্রশ্নোত্তর।
ফেব্রুয়ারির গান
১
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
বাংলা আমার মায়ের ভাষা
মনের কথা কই
আমার ভাইয়ের রক্তে লেখা
শহিদ ছেলের দান
মায়ের মুখের মধুর ভাষায়
ফেব্রুয়ারির গান
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ফেব্রুয়ারি এলে সবাই জেগে ওঠে কেন?
উত্তর: ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহিদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।
খ) কবিতার অংশটুকু ফেব্রুয়ারির গান' কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম লুত্ফর রহমান রিটন।
ঘ) বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষার মর্যাদা খুব সহজে অর্জন হয়নি।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে রাজপথে ১৪৪ ধারা ভেঙ্গে আন্দোলন ও বাংলা মায়ের দামাল ছেলেদের রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই মাতৃভাষার মর্যাদা অর্জন হয়েছে। তাই ফেব্রুয়ারি এলে সবাই জেগে ওঠে।
২
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
মুগ্ধ সবার প্রাণ।
সাগর নদীর ঊর্মিমালার
মন ভোলানো সুর
দোয়েল কোয়েল ময়না কোকিল
সবার আছে গান
পাখির গানে পাখির সুরে
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) কবি কোন& মন ভোলানো সুরের কথা বলেছেন?
উত্তর: ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
দোয়েল কোয়েল ময়না কোকিল
সবার আছে গান
পাখির গানে পাখির সুরে
মুগ্ধ সবার প্রাণ।
সাগর নদীর ঊর্মিমালার
মন ভোলানো সুর
খ) কবিতার অংশটুকু ফেব্রুয়ারির গান' কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম লুত্ফর রহমান রিটন।
ঘ) প্রকৃতির বিভিন্ন উপাদানের ছন্দ-সুরের সঙ্গে বাংলা ভাষার একাত্মতার কথা এই কবিতায় বলা হয়েছে। কবি এই কবিতায় ফুল, পাখি, প্রজাপতি, ঝরণা, পাহাড় তরুলতার পাশাপাশি সাগর ও নদীর ঢেউয়ের মন ভোলানো সুরের কথা বলেছেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা