বাংলা

কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর। নম্বর থাকবে ১০। আজ অনুশীলনের জন্য দেওয়া হলো কবিতা ও কবিতা সংশ্লিষ্ট প্রশ্নোত্তর।
সংকল্প
১.
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো ।
যুগান্তরের ঘূর্ণিপাকে
ছুটছে তারা কেমন করে,
কেমন করে ঘুরছে মানুষ
থাকব নাকো বদ্ধ ঘরে
দেশ হতে দেশ দেশান্তরে
দেখব এবার জগত্টাকে,
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো।
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) কিশোররা বিশ্বজগত্ ঘুরে দেখতে চায় কেন?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
থাকব নাকো বদ্ধ ঘরে
দেখব এবার জগত্টাকে,
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
খ) কবিতার অংশটুকু ‘সংকল্প’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম।
ঘ) জানা থেকে অজানায়, চেনা থেকে অচেনায়, দেখা থেকে অদেখার রহস্য উদ্ঘাটন করা মানুষের এক অদম্য ইচ্ছা। কেননা বিশ্বজগতে এমন অনেক রহস্যের বিষয় রয়েছে যা আমাদের কাছে খুবই বিস্ময়কর। আর তেমনি কিশোররাও আকাশ ও পাতালের রহস্য জানতে আগ্রহী। তাই কিশোররা বিশ্বজগত্ ঘুরে দেখতে চায়।
২.
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো ।
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আমি আকাশ ফুঁড়ে;
শুনব আমি, ইঙ্গিত কোন
‘মঙ্গল’ হতে আসছে উড়ে।
বিশ্বজগত্ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো।
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) কবি পাতাল ফেড়ে নামতে চান কেন?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
শুনব আমি, ইঙ্গিত কোন
‘মঙ্গল’ হতে আসছে উড়ে।
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আমি আকাশ ফুঁড়ে;
বিশ্বজগত্ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
খ) কবিতার অংশটুকু ‘সংকল্প’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম।
ঘ) পাতাল বলতে আমরা সাগরের তলদেশ বা মাটির নিচের দেশকে বুঝে থাকি। মহাকাশের মতো পাতালপুরীও এক অজানা রহস্যঘেরা জায়গা। অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহলী কবি মাটির নিচে পাতালে কী আছে, তা জানার জন্য পাতাল ফেড়ে সেখানে নামতে চান। পাতালের অজানা রহস্য সম্পর্কে জেনে কৌতূহল মেটাতে চান।
শব্দদূষণ
১.
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে
গান শুনি ঘুঘু আর টুনটুনিটির
গাছে ডাকে শত পাখি সারা দিনভর
নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে
দোয়েল চড়ুই মিলে কিচির মিচির
গরু ডাকে হাঁস ডাকে—ডাকে কবুতর
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) প্রতিদিন ভোরে ও নিশিরাতে কার ডাক শোনা যায়?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
গরু ডাকে হাঁস ডাকে—ডাকে কবুতর
গাছে ডাকে শত পাখি সারা দিনভর।
মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে
নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে।
দোয়েল চড়ুই মিলে কিচির মিচির
গান শুনি ঘুঘু আর টুনটুনিটির।
খ) কবিতার অংশটুকু ‘শব্দদূষণ’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম সুকুমার বড়ুয়া।
ঘ) প্রতিদিন ভোরে মোরগের ডাক ও নিশিরাতে কুকুরের ডাক শোনা যায়।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা