বিরাম চিহ্ন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১০ নং প্রশ্নটি থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবইয়ের নির্বাচিত ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’ দেওয়া হলো।
প্রশ্ন:
এক বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম চলো নায়াগ্রা চলো নায়াগ্রা আহ্ দেশে গিয়ে কী গল্পটাই না করা যাবে
উত্তর: এক বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম। চলো নায়াগ্রা, চলো নায়াগ্রা। আহ্, দেশে গিয়ে কী গল্পটাই না করা যাবে!
প্রশ্ন:
মুসা তো অবাক কত উঁচু গম্ভীর স্তব্ধ এই পাহাড় বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল
উত্তর: মুসা তো অবাক! কত উঁচু, গম্ভীর, স্তব্ধ এই পাহাড়! বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল।
প্রশ্ন:
এক রাতে রাজা ঘুমাতে যান কিন্তু যখন ভোর বেলা তার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখেন যে কিছুতেই তিনি চোখ খুলতেই পারছেন না কী হলো কী হলো
উত্তর: এক রাতে রাজা ঘুমাতে যান। ভোর বেলা যখন তার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে! রাজা দেখে যে, কিছুতেই তিনি চোখ খুলতেই পারছে না। কী হলো কী হলো!
প্রশ্ন:
হাতিশালে হাতি তার ঘোড়াশালে ঘোড়া লোকলস্কর, সৈন্যসামন্তে গমগম করে তার রাজপুরী রাজকোষ ভরা থাকে মণিমাণিক্যে আর রাজপুরী আলো করে থাকে রানি কাঞ্চনমালা
উত্তর: হাতিশালে হাতি তার, ঘোড়াশালে ঘোড়া। লোকলস্কর, সৈন্যসামন্তে গমগম করে তার রাজপুরী, রাজকোষ ভরা থাকে মণিমাণিক্যে, আর রাজপুরী আলো করে থাকে রানি কাঞ্চনমালা।
প্রশ্ন:
বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো সবুজ পাতা আর দেখে সামনে কে যেন দাঁড়িয়ে কে সেই রাখালবন্ধু
উত্তর: বহু বছর পরে তাঁর চোখ দেখে সূর্যের আলো, সবুজ পাতা; আর দেখে—সামনে কে যেন দাঁড়িয়ে! কে! সেই রাখালবন্ধু!
প্রশ্ন:
চোখের জলে ভাসতে ভাসতে রাজা ক্ষমা চান তাঁর বন্ধুর কাছে কথা দিয়ে কথা রাখেননি তো রাজা সেই ভুলের জন্য ক্ষমা চান আর বলেন বন্ধু আজ থেকে তুমি আমার মন্ত্রী।
উত্তর: চোখের জলে ভাসতে ভাসতে রাজা ক্ষমা চান তাঁর বন্ধুর কাছে। কথা দিয়ে কথা রাখেননি তো রাজা! সেই ভুলের জন্য ক্ষমা চান, আর বলেন, বন্ধু, আজ থেকে তুমি আমার মন্ত্রী।
প্রশ্ন:
নকল রানি কাঁকনমালার সেকি দম্ভ মন্ত্রীকে ধমক দেয় সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে রাজপুরীর সকলে তার ভয়ে কাঁপতে থাকে সকলে রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে তাদের রানি তো এমন ছিল না
উত্তর: নকল রানি কাঁকনমালার সেকি দম্ভ! মন্ত্রীকে ধমক দেয়, সেনাপতির মাথা কাটার জন্য জল্লাদকে ডাকে। রাজপুরীর সকলে তার ভয়ে কাঁপতে থাকে। সকলে রানির এমন ব্যবহারে চমকে উঠে ভাবতে থাকে, তাদের রানি তো এমন ছিল না!
প্রশ্ন:
রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানি কাঞ্চনমালার মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানি নদীর ঘাটে গেছেন রানি সঙ্গে তার কী করে থাকে টাকাকড়ি তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানিকে কিনতে হয় ওই দাসী তাই তার নাম কাঁকনমালা।
উত্তর: রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানি কাঞ্চনমালার। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানি। নদীর ঘাটে গেছেন রানি, সঙ্গে তাঁর কী করে থাকে টাকাকড়ি! তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানিকে কিনতে হয় ওই দাসী। তাই তার নাম কাঁকনমালা।
প্রশ্ন:
নায়াগ্রা হলো জলপ্রপাত জলপ্রপাত তো কখনো দেখিনি শুধু জেনে এসেছি ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে তবে আকারে প্রকারে অনেক বিশাল
উত্তর: নায়াগ্রা হলো জলপ্রপাত। জলপ্রপাত তো কখনো দেখিনি। শুধু জেনে এসেছি, ঝর্ণার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ছে, তবে আকারে প্রকারে অনেক বিশাল।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা