বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ে ১৪ নং প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর। নম্বর থাকবে ১০।

৬
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
পল্লির সেই সুরে ভরে যায় মন
শহুরে জীবন জ্বালা-শব্দদূষণ।
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
দরজায় বেল বাজে, কান পেতে শোন।
গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে
ছোটদের হইচই ইশকুল মাঠে।
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ‘পল্লির সেই সুরে ভরে যায় মন’—কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
দরজায় বেল বাজে, কান পেতে শোন।
গলিপথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে
ছোটদের হইচই ইশকুল মাঠে।
পল্লির সেই সুরে ভরে যায় মন
শহুরে জীবন জ্বালা-শব্দদূষণ।
খ) কবিতার অংশটুকু ‘শব্দদূষণ’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম সুকুমার বড়ুয়া।
ঘ) শহরে শান্তিতে বসবাস করা মুশকিল। কারণ হাজার রকমের শব্দ কান ঝালাপালা করে দেয়। গ্রামে অযাচিত শব্দ অনেক কম, এ কারণে মনের শান্তি বজায় থাকে। আর পাখির কলকাকলি ঝিরঝির বাতাসে পাতার শব্দে মনকে আনন্দে ভরে দেয়।
৭
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
যে-বই তোমায় অন্ধ করে
সে-বই তুমি পড়বে না।
যে-বই তোমায় দেখায় ভয়
সে-বই তুমি ধরবে না।
সেগুলো কোনো বই-ই নয়
যে-বই তোমায় বন্ধ করে
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো।
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) কোন ধরনের বই পড়া উচিত নয়?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
যে-বই তোমায় দেখায় ভয়
সেগুলো কোনো বই-ই নয়
সে-বই তুমি পড়বে না।
যে-বই তোমায় অন্ধ করে
যে-বই তোমায় বন্ধ করে
সে-বই তুমি ধরবে না।
খ) কবিতার অংশটুকু ‘বই’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম হুমায়ুন আজাদ।
ঘ) কিছু কিছু বই আছে, যেগুলো সুন্দর ও ভালো কথা বলে না, বরং বলতে থাকে এমন সব মন্দ চিন্তা ভাবনার কথা, যা পড়লে আমাদের মন সংকীর্ণ ও স্বার্থপর হয়ে যায়। এই ধরনের বই পড়া আমাদের উচিত নয়।
৮
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমাকে শেখায় বাসতে ভালো
সে-বই তুমি পড়বে।
যে-বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো।
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) কোন ধরনের বই পড়া উচিত এবং কেন?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
যে-বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।
যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমাকে শেখায় বাসতে ভালো
সে-বই তুমি পড়বে।
খ) কবিতার অংশটুকু ‘বই’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম হুমায়ুন আজাদ।
ঘ) যে বই সুন্দর ও ভালো চিন্তা-ভাবনার কথা বলে এবং মনের ভেতরের স্বার্থপরতা ও মন্দ চিন্তাকে দূর করতে সাহায্য করে সে ধরনের বই পড়া উচিত। মানবিক গুণসম্পন্ন হয়ে ওঠার জন্য একজন মানুষকে এ ধরনের বই অবশ্যই পড়া উচিত।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা