বাংলা

বিরাম চিহ্ন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১০ নং প্রশ্নটি থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবইয়ের নির্বাচিত ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’ দেওয়া হলো।
প্রশ্ন: জলপ্রপাত দেখতে চাইব কিন্তু পাহাড় দেখব নাএকি কখনো সম্ভব সম্ভব নয় কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই
উত্তর: জলপ্রপাত দেখতে চাইব, কিন্তু পাহাড় দেখব না—একি কখনো সম্ভব? সম্ভব নয়। কারণ পাহাড় বেয়ে জলের নিচে নামাটা না দেখে উপায় তো নেই।
প্রশ্ন: কিন্তু বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি
উত্তর: কিন্তু বিশ্ব-ভূমণ্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে! পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি।
প্রশ্ন: কিন্তু কই কিছুই তো ভাসছে না ভাসছে না তার কারণ যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে সেখানে হঠাত্ করেই এক বিশাল ফাটল।
উত্তর: কিন্তু কই? কিছুই তো ভাসছে না! ভাসছে না, তার কারণ—যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে সেখানে হঠাত্ করেই এক বিশাল ফাটল।
প্রশ্ন: ছেলের কথা শুনে মা হাসেন বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন ওর বাবা ম্যাজিস্ট্রেট হলেও আগে যে স্কুলশিক্ষক ছিলেন ছেলেটি কিন্তু বড় হতে থাকে প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে।
উত্তর: ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট হলেও আগে যে স্কুলশিক্ষক ছিলেন। ছেলেটি কিন্তু বড় হতে থাকে। প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার আগ্রহও বাড়তে থাকে।
প্রশ্ন: পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সাংবাদপত্র অফিসগুলোও পাকিস্তানি শাসক ও তার সেনারা জানত যে এ দেশের সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে হত্যা করে বহু সাংবাদিককে এ দেশের একটি প্রধান সংবাদপত্র দৈনিক সংবাদ।
উত্তর: পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সাংবাদপত্র অফিসগুলোও। পাকিস্তানি শাসক ও তার সেনারা জানত যে এ দেশের সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। এ দেশের একটি প্রধান সংবাদপত্র দৈনিক সংবাদ।
প্রশ্ন: পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ব্যারাকে ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়
উত্তর: পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র, ঘুমন্ত মানুষের ওপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে ব্যারাকে, আর নানা আবাসিক এলাকায়।
প্রশ্ন: তাঁদের স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বরে আমরা পালন করি শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না আমরা তাঁদের স্মরণ করব চিরদিন
উত্তর: তাঁদের স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বরে আমরা পালন করি ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তাঁরা। তাঁদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাঁদের স্মরণ করব চিরদিন।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা