পদ নির্ণয়
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ৯ নম্বর প্রশ্ন থাকবে, ‘কোনটি কোন পদ, তা লেখো’ অথবা ‘বানান শুদ্ধ করে লেখো’। আজ নির্বাচিত কোনটি কোন পদ, লেখো তা দেওয়া হলো।
প্রদত্ত বাক্যের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লেখো:
১.
ক) আমরা বাংলাদেশের বাঙালি।
খ) বৈচিত্র্যই বাংলাদেশের গৌরব।
গ) তাদের পেশাও কত বিচিত্র।
ঘ) তারা নিজ নিজ ভাষায় কথা বলে।
ঙ) কেউ কাজ করে অফিসে-আদালতে।
উত্তর:
ক) বাঙালি—বিশেষ্য পদ।
খ) গৌরব—বিশেষণ পদ।
গ) তাদের—সর্বনাম পদ।
ঘ) তারা—সর্বনাম পদ।
ঙ) করে—ক্রিয়া পদ।
২.
ক) বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়।
খ) দেশ মানে এর মানুষ, নদী, পাহাড় এই সব।
গ) এই দেশকে ঘুরে ঘুরে দেখা দরকার।
ঘ) মাকে আমরা খুব ভালোবাসি।
ঙ) দেশকেও ভালোবাসতে হবে।
উত্তর:
ক) বৈচিত্র্যময়—বিশেষণ পদ।
খ) নদী—বিশেষ্য পদ।
গ) দেখা—ক্রিয়া পদ।
ঘ) মাকে—বিশেষ্য পদ।
ঙ) ভালোবাসতে—বিশেষণ পদ।
৩.
ক) শকুন মানুষের উপকার ছাড়া অপকার করে না।
খ) সুন্দরবনে চিতাবাঘও ছিল।
গ) এই রয়েল বেঙ্গল টাইগার একমাত্র সুন্দরবনে পাওয়া যায়।
ঘ) বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা উচিত।
ঙ) শকুনকে কেউ সুন্দর পাখি বলে না।
উত্তর:
ক) ছাড়া—অব্যয় পদ।
খ) চিতাবাঘ—বিশেষ্য পদ।
গ) এই—সর্বনাম পদ।
ঘ) রক্ষা করা—ক্রিয়া পদ।
ঙ) সুন্দর—বিশেষণ পদ।
৪.
ক) বাংলা আমার মায়ের ভাষা।
খ) পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ।
গ) শকুন ক্ষতিকর আবর্জনা খেয়ে ফেলে।
ঘ) সুন্দরবনে অনেক শকুন আছে।
ঙ) সব আবর্জনা শকুন খেয়ে ফেলে।
উত্তর:
ক) বাংলা—বিশেষ্য পদ।
খ) পাখি—বিশেষ্য পদ।
গ) ক্ষতিকর—বিশেষণ পদ।
ঘ) শকুন—বিশেষ্য পদ।
ঙ) খেয়ে ফেলে—ক্রিয়া পদ।
৫.
ক) বদ্ধ ঘরে থাকব নাকো।
খ) কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে।
গ) বিশ্বজগত্ দেখব আমি।
ঘ) ডুবুরি পানি সেচে মুক্তো আনে।
ঙ) দেশ হতে দেশান্তরে ছুটছে কিশোররা।
উত্তর:
ক) থাকব—ক্রিয়াপদ।
খ) দুঃসাহসী—বিশেষণ পদ।
গ) দেখব—ক্রিয়া পদ।
ঘ) ডুবুরি—বিশেষ্য পদ।
ঙ) দেশ— বিশেষ্য পদ।
৬.
ক) সবাই মিলেমিশে থাকা উচিত।
খ) হাতির শুঁড় বেশ লম্বা।
গ) বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়াল।
ঘ) পাখি আর প্রাণীদের দিন ভালোই কাটছিল।
ঙ) মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান।
উত্তর:
ক) মিলেমিশে—বিশেষণ পদ।
খ) শুঁড়—বিশেষ্য পদ।
গ) তার—সর্বনাম পদ।
ঘ) আর—অব্যয় পদ।
ঙ) মুক্তিযোদ্ধারা—বিশেষ্য পদ।
৭.
ক) পাকিস্তানিরা বাঙালিদের কাছে পরাভূত হয়েছে।
খ) এ রকম কাজ আর করবে না।
গ) কুমাররা মাটির কলসি তৈরি করে।
ঘ) এর অন্য নাম টেরাকোটা।
ঙ) মাটির জিনিসপত্র তৈরি করতে আগুনে পোড়ানো হয়।
উত্তর:
ক) পরাভূত—বিশেষণ পদ।
খ) এ রকম—সর্বনাম পদ।
গ) কলসি—বিশেষ্য পদ।
ঘ) অন্য—সর্বনাম পদ।
ঙ) পোড়ানো—ক্রিয়া পদ।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা