বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জাফলং। পাহাড়, নদী ও নৌকার অপরূপ দৃশ্য  ষ ছবি: আনিস মাহমুদ
সিলেটের জাফলং। পাহাড়, নদী ও নৌকার অপরূপ দৃশ্য ষ ছবি: আনিস মাহমুদ

কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ে ১৪ নং প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর। নম্বর থাকবে ১০।
৯
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
একলা বসে আপন মনে
নৌকা সারে সারে,
নদীর জোয়ার
এই ছবিটি চেনা
বসে নদীর ধারে
এই যে নদী
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) গ্রামবাংলার কোন ছবিটি আমাদের চেনা?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে—
এই ছবিটি চেনা।
খ) কবিতার অংশটুকু ‘স্বদেশ’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম আহসান হাবীব।
ঘ) আঁকাবাঁকা নদী, নদীতে পাল তোলা নৌকা, জারুল গাছে হলুদ পাখি ও মাঠে-হাটে মানুষের আসা যাওয়া গ্রাম বাংলার চিরায়ত রূপ। গ্রামবাংলার এই রূপবৈচিত্র্য আমাদের জীবনধারার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। গ্রাম বাংলার নিত্যদিনের এই ছবিটি আমাদের সবার চেনা।
১০
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
যত গুণগান হে চির মহান
দ্যুলোকে-ভুলোকে সবারে ছাড়িয়া
তোমারি অর্ন্তযামী।
বিচার দিনের স্বামী
তোমারি চরণে পড়ি লুটাইয়া
অনন্ত অসীম প্রেমময় তুমি।
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো।
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) আমরা কার কাছে প্রার্থনা করি এবং কেন?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
অনন্ত অসীম প্রেমময় তুমি।
বিচার দিনের স্বামী
যত গুণগান হে চির মহান
তোমারি অর্ন্তযামী।
দ্যুলোকে-ভুলোকে সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
খ) কবিতার অংশটুকু ‘প্রার্থনা’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম ‘গোলাম মোস্তফা’।
ঘ) আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। পরম করুণাময় সৃষ্টিকর্তা এ জগত্ সৃষ্টি করেছেন। তিনি প্রেমময় ও সর্বশক্তিমান। সৃষ্টিকর্তা তাঁর সৃষ্ট জীবকে ভালোবাসেন। তিনি আমাদের শক্তি ও সাহস দাতা এবং লালন ও পালন কর্তা। এ জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
১১
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
রূপকথা নীল আকাশের বাঁশি—
ধরার বুকের স্নেহ-কণাগুলি
শুনি আর দুলি শান্ত বাতাসে
ঘাস হয়ে ফুটে ওঠে।
যখন তারারা ফোটে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ‘ধরার বুকের স্নেহ-কণাগুলি’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
ধরার বুকের স্নেহ-কণাগুলি
ঘাস হয়ে ফুটে ওঠে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
রূপকথা নীল আকাশের বাঁশি—
শুনি আর দুলি শান্ত বাতাসে
যখন তারারা ফোটে।
খ) কবিতার অংশটুকু ‘ঘাসফুল’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম জ্যোতিরিন্দ্র মৈত্র।
ঘ) ‘ধরার বুকের স্নেহ-কণাগুলি’ বলতে কবি মানুষের স্নেহ, মায়া-মমতা ও সহমর্মিতার কথা বুঝিয়েছেন। মানুষের মতো ঘাসফুল ও আলো, বাতাস ও পানির সাহায্যে ঘাসের বুকে ফুটে ওঠে। প্রকৃতির স্নেহ ভালোবাসার প্রতীক হয়ে ফুটে ওঠে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা