পদ নির্ণয়
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ৯ নম্বর প্রশ্ন থাকবে, কোনটি কোন পদ, তা লেখো অথবা বানান শুদ্ধ করে লেখো। আজ নির্বাচিত কোনটি কোন পদ, তা দেওয়া হলো।
প্রদত্ত বাক্যের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লেখো:
৮.
ক) এক দেশে ছিল এক রাজা।
খ) এদের কথা কেউ ভাবে না।
গ) সে ছাড়া আমি আসব না।
ঘ) আমরা স্বাধীনতা অর্জন করেছি।
ঙ) আমি খুব মুশকিলে আছি।
উত্তর:
ক) রাজা—বিশেষ্য পদ।
খ) এদের—সর্বনাম পদ।
গ) ছাড়া—ক্রিয়া পদ।
ঘ) অর্জন—বিশেষ্য পদ।
ঙ) মুশকিল—বিশেষ্য পদ।
৯.
ক) রানি খুব বিপদে আছেন।
খ) জল্লাদরা খুব নির্দয়।
গ) আমি নদী দেখেছি।
ঘ) একটু জল না পেলে চলবে না।
ঙ) নদী সমতল দিয়ে বয়ে চলে।
উত্তর:
ক) রানি—বিশেষ্য পদ।
খ) নির্দয়—বিশেষণ পদ।
গ) দেখেছি— ক্রিয়া পদ।
ঘ) জল— বিশেষ্য পদ।
ঙ) সমতল—বিশেষণ পদ।
১০.
ক) তার সঙ্গে কথা বলেছি।
খ) বেতার যন্ত্র খুব প্রয়োজনীয়।
গ) তিনি একজন অন্যতম খেলোয়াড়।
ঘ) ওখানে বৃষ্টিপাত ঘটেছে।
ঙ) বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র।
উত্তর:
ক) তার—সর্বনাম পদ।
খ) যন্ত্র—বিশেষ্য পদ।
গ) অন্যতম—বিশেষণ পদ।
ঘ) ঘটেছে—ক্রিয়া পদ।
ঙ) রাষ্ট্র—বিশেষ্য পদ।
১১.
ক) ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ।
খ) অবসরে তিনি বই পড়ে সময় কাটান।
গ) আমরা তাঁদের স্মরণ করব চিরদিন।
ঘ) মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর।
ঙ) খনন করে মাটির নিচের নগর উদ্ধার করা হয়েছে।
উত্তর:
ক) প্রখ্যাত—বিশেষণ পদ।
খ) কাটান—ক্রিয়া পদ।
গ) করব—ক্রিয়া পদ।
ঘ) মাটির—বিশেষ্য পদ।
ঙ) খনন করে—ক্রিয়া পদ।
১২.
ক) উয়ারী-বটেশ্বরে মূল্যবান পাথর রয়েছে।
খ) কী চমত্কার দিন!
গ) এভারেস্টের শীর্ষে পাতাকা উড়ানো হলো।
ঘ) শেরপাদের নিয়ে বিশ্রাম নিলেন।
ঙ) আবার শুরু হলো অভিযান।
উত্তর:
ক) মূল্যবান—বিশেষণ পদ।
খ) চমত্কার—বিশেষণ পদ।
গ) উড়ানো—ক্রিয়া পদ।
ঘ) বিশ্রাম নিলেন—ক্রিয়া পদ।
ঙ) অভিযান—বিশেষ্য পদ।
১৩.
ক) প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ।
খ) বাংলাদেশের রাজধানী ঢাকা একটি বিশাল শহর।
গ) বাংলাদেশের রাজধানী ঢাকা একটি বিশাল শহর।
ঘ) বাংলাদেশের উর্বর মাটিতে ফলে কত রকমের ধান।
ঙ) এমন সময় হঠাত্ জোর বাতাস উঠল।
উত্তর:
ক) বাংলাদেশ — বিশেষ্য পদ।
খ) রাজধানী — বিশেষ্য পদ।
গ) বিশাল — বিশেষণ পদ।
ঘ) উর্বর — বিশেষণ পদ।
ঙ) হঠাত্ — বিশেষণ পদ।
১৪.
ক) আশপাশে কোথাও জনমানবের চিহ্ন নেই।
খ) সেখানে পয়লা বৈশাখে মেলা বসে।
গ) অপূর্ব সুন্দর মাটির হাঁড়ি কিনেছি।
ঘ) শিল্পের এ কাজকে বলে শিল্পকলা।
ঙ) এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি।
উত্তর:
ক) চিহ্ন — বিশেষ্য পদ।
খ) মেলা — বিশেষ্য পদ।
গ) অপূর্ব — বিশেষণ পদ।
ঘ) শিল্পকলা — বিশেষ্য পদ।
ঙ) উপকরণ — বিশেষ্য পদ।
১৫.
ক) বাংলার অনেক পুরোনো শিল্প এই টেরাকোটা।
খ) বাংলার অনেক পুরোনো শিল্প এই টেরাকোটা।
গ) পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃিশল্প।
ঘ) পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃিশল্প।
ঙ) চাঁদের আলো আমার খুব ভালো লাগে।
উত্তর:
ক) পুরোনো — বিশেষণ পদ।
খ) টেরাকোটা — বিশেষ্য পদ।
গ) ফলক — বিশেষ্য পদ।
ঘ) মৃিশল্প — বিশেষ্য পদ।
ঙ) ভালো — বিশেষণ পদ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল