
কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ে ১৪ নং প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর। নম্বর থাকবে ১০।
১২
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
‘এই যে ছবি এমন আঁকা
ছবির মতো দেশ,
বাড়ি বাগান পাখপাখালি
সব মিলে এক ছবি,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ‘এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ’—কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
‘এই যে ছবি এমন আঁকা
ছবির মতো দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
বাড়ি বাগান পাখপাখালি
সব মিলে এক ছবি,
খ) কবিতার অংশটুকু ‘স্বদেশ’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম আহসান হাবীব।
ঘ) নদী, নালা, পাহাড়, সমুদ্র এইসব মিলে এ দেশ একটি ছবির মতন। এ দেশের এক এক ঋতুর চেহারা এক এক রকম। সব রকম সুন্দরের এই দেশে বাস করে বিভিন্ন ধরনের মানুষ। ছবিতে যেমন নানান রং ব্যবহার করা হয়, এ দেশের প্রকৃতিও তেমনি মাঝে মাঝে রং বদলায়। রূপে অপরূপা এই দেশ আমাদের গর্ব, আমাদের অহংকার।
১৩
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
শুধু দেখো আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দোলো না পায়ে
ছিঁড়ো না নরম পাতা।
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ঘাসের ছোট ছোট ফুল কি মিনতি করছে?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা,
তুলো না মোদের দোলো না পায়ে
ছিঁড়ো না নরম পাতা।
শুধু দেখো আর খুশি হও মনে
সূর্যের সাথে হাসির কিরণে
খ) কবিতার অংশটুকু ‘ঘাসফুল’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম জ্যোতিরিন্দ্র মৈত্র।
ঘ) ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়—ঘাসফুল সবার কাছে সেই মিনতি করছে। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়াটাই বড় আনন্দ।
১৪
ক) কবিতাটির লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
রৌদ্র পোহায় তীরে,
কচ্ছপেরা ধীরে
ওই ও পারের বন,
দু-একখানি জেলের ডিঙি
তুমি ভালোবাসো তোমার
সন্ধেবেলায় ভিড়ে।
খ) কবিতাংশটুকু কোন কবিতার অংশ তা লেখো
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ছেলেটি ওই পারের বনকে কেন ভালোবাসে?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
কচ্ছপেরা ধীরে
রৌদ্র পোহায় তীরে,
দু-একখানি জেলের ডিঙি
সন্ধেবেলায় ভিড়ে।
তুমি ভালোবাস তোমার
ওই ও পারের বন,
খ) কবিতাংশটুকু ‘দুই তীরে’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর।
ঘ) অনেক গাছ রয়েছে নদীর ওই পারের বনে। গাছের সবুজ পাতার ঘনচ্ছায়ায় আচ্ছাদিত হয়ে থাকে চারপাশ। গাছের শীতল ছায়া আর বয়ে যাওয়া নদী ছেলেটির কাছে খুবই প্রিয়। তাই সে ওপারের বনকে ভালোবাসে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা