বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১০ নং প্রশ্নটি থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবইয়ের নির্বাচিত ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’ দেওয়া হলো।

প্রশ্ন: শৈশবে যে স্বপ্ন মুসা এবং অন্যেরা দেখেছিলেন দীর্ঘদিনের প্রস্তুতি অধ্যবসায় আর আত্মবিশ্বাসের ওপর ভর করে তারা তাতে সফলতা অর্জন করলেন বুঝিয়ে দিলেন বাঙালি এক সাহসী জাতি বীরের জাতি অজানাকে সে জয় করতে পারে।
উত্তর: শৈশবে যে স্বপ্ন মুসা এবং অন্যেরা দেখেছিলেন, দীর্ঘদিনের প্রস্তুতি, অধ্যবসায় আর আত্মবিশ্বাসের ওপর ভর করে তারা তাতে সফলতা অর্জন করলেন। বুঝিয়ে দিলেন, বাঙালি এক সাহসী জাতি, বীরের জাতি, অজানাকে সে জয় করতে পারে।
প্রশ্ন: দুই বোন বাবা মায়ের আদরের ছায়ায় বড় হয় স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণির সঙ্গে গেঁথে রাখে ফড়িং ধরে আবার আকাশে উড়িয়ে দেয় ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে
উত্তর: দুই বোন বাবা-মায়ের আদরের ছায়ায় বড় হয়। স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেণির সঙ্গে গেঁথে রাখে। ফড়িং ধরে। আবার আকাশে উড়িয়ে দেয়। ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে।
প্রশ্ন: রুমার বয়স ১২ আর রুবার ১০ দুজনের জন্মদিন নিয়ে ওদের বাবা মায়ের একেকটি গল্প আছে ওদের মা রাহেলা বলে যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলিগাছটা ফুলে ফুলে ভরে ছিল
উত্তর: রুমার বয়স ১২। আর রুবার ১০। দুজনের জন্মদিন নিয়ে ওদের বাবা-মায়ের একেকটি গল্প আছে। ওদের মা রাহেলা বলে যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলিগাছটা ফুলে ফুলে ভরে ছিল।
প্রশ্ন: নদীর ধারেই বাজার সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যান জসীম ওরা বাজারের দোকান আর ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয় গুলি ছুড়তে ছুড়তে আসে
উত্তর: নদীর ধারেই বাজার। সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যান জসীম। ওরা বাজারের দোকান আর ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুঁড়তে ছুঁড়তে আসে।
প্রশ্ন: দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তাঁর জন্য ভাত রান্না করবে দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে যদি লাকড়ির দরকার হয় তখন কী দিয়ে ভাত রান্না করবে মা দুই বোন অধীর অপেক্ষায় থাকে।
উত্তর: দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু। রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তাঁর জন্য ভাত রান্না করবে। দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে। যদি লাকড়ির দরকার হয় তখন কী দিয়ে ভাত রান্না করবে মা? দুই বোন অধীর অপেক্ষায় থাকে।
প্রশ্ন: ঘোর বর্ষা বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকেন দুই বোন ধানখেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুঁচো চিংড়ি ধরে আনে ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে।
উত্তর: ঘোর বর্ষা। বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকেন। দুই বোন ধানখেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুঁচো চিংড়ি ধরে আনে। ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে। (শেষ)
সহকারী শিক্ষক
ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা