বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীর তীরে সারি সারি নৌকার অপরূপ দৃশ্য ষ ছবি: প্রথম আলো
নদীর তীরে সারি সারি নৌকার অপরূপ দৃশ্য ষ ছবি: প্রথম আলো

কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ে ১৪ নং প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর। নম্বর থাকবে ১০।
১৫
ক) কবিতাটির লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
যেথায় গাঁথা ঘনচ্ছায়া
যেথায় বাঁকা গলি
ওই ও পারের বন,
নদীতে যায় চলি,
তুমি ভালোবাস তোমার
পাতার আচ্ছাদন।

খ) কবিতাংশটুকু কোন কবিতার অংশ তা লেখো
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ওই পারের বনটি কেমন?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
তুমি ভালোবাস তোমার
ওই ও পারের বন,
যেথায় গাঁথা ঘনচ্ছায়া
পাতার আচ্ছাদন।
যেথায় বাঁকা গলি
নদীতে যায় চলি,
খ) কবিতাংশটুকু ‘দুই তীরে’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর।
ঘ) ওই পারের বনটি গাছের সবুজ পাতায় আচ্ছাদিত। সেই বন থেকে একটি রাস্তা এসে মিশেছে নদীতে। সেই নদীর ঘাটে বধূরা আসে। ছেলেরা জলে ভেলা ভাসায়। বনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে গলাগলি করে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছে বেণুবনের শাখা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা ওই পারের বনটি।
১৬
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
সরল সঠিক পুণ্য পন্থা
মোদের দাও গো বলি
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো।
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) আমরা কেন সৃষ্টিকর্তার কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
সরল সঠিক পুণ্য পন্থা
মোদের দাও গো বলি
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
খ) কবিতার অংশটুকু ‘প্রার্থনা’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম ‘গোলাম মোস্তফা’।
ঘ) পরম করুণাময় সৃষ্টিকর্তা এ জগত্ সৃষ্টি করেছেন। তিনি প্রেমময় ও সর্বশক্তিমান। তাই আমরা সৃষ্টিকর্তার কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি।
১৭
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
গোল-গোল-গোল-মোদের মেসের ইমদাদ হক কাজি,
দর্শকদল ফিরিয়া চলিছে মহা-কলরব করে
মারো জোরো মারো—গোলের ভিতরে বলেরে ছুঁড়িয়া দাও।
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি।
জীবনের পণ, মরণের পণ, সব বাধা পায়ে দল
গোল-গোল-গোল চারিদিক হতে ওঠে কোলাহলকল,
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ইমদাদ হক কাজি ভাঙা পায়ে কী কৃতিত্ব দেখিয়েছিল?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
মারো জোরো মারো-গোলের ভিতরে বলেরে ছুঁড়িয়া দাও।
গোল-গোল-গোল চারিদিক হতে ওঠে কোলাহলকল,
জীবনের পণ, মরণের পণ, সব বাধা পায়ে দল।
গোল-গোল-গোল-মোদের মেসের ইমদাদ হক কাজি,
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি।
দর্শকদল ফিরিয়া চলিছে মহা-কলরব করে,
খ) কবিতা অংশটুকু ‘ফুটবল খেলোয়াড়’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম জসীমউদ্দীন।
ঘ) ইমদাদ হক কাজি একজন ফুটবল খেলোয়াড়। জীবন বাজি রেখে ইমদাদ হক কাজি ফুটবল খেলে এবং গোলও করে। এর মধ্য দিয়ে সে ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে। ভাঙা দুই পা দিয়ে গোল করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিলেন ইমদাদ হক কাজি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা