বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কবিতার চরণ সাজিয়ে লেখো
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ে ১৪ নং প্রশ্নটি থাকবে কবিতার চরণ সাজিয়ে লেখো, কবিতার নাম, কবির নাম ও প্রশ্নের উত্তর লেখার ওপর। নম্বর থাকবে ১০।
১৮
ক) কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
সন্ধ্যাবেলা দেখিবে তাহারে পটি বঁাধি পায়ে হাতে,
মালিশ মাখিছে প্রতি গঁিটে গঁিটে কাত্ হয়ে বিছানাতে।
আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়
হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার।
মেসের চাকর হয় লবেজান সঁেক দিতে ভাঙা হাড়ে,
সারা রাত শুধু ছটফট করে কঁেদে কঁেদে ডাক ছাড়ে।
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো?

গ) কবিতাটির কবির নাম কী?

ঘ) ইমদাদ হক সম্পর্কে চারটি বাক্য লেখো।
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়
হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার।
সন্ধ্যাবেলা দেখিবে তাহারে পটি বঁাধি পায়ে হাতে,
মালিশ মাখিছে প্রতি গঁিটে গঁিটে কাত্ হয়ে বিছানাতে।
মেসের চাকর হয় লবেজান সঁেক দিতে ভাঙা হাড়ে,
সারা রাত শুধু ছটফট করে কঁেদে কঁেদে ডাক ছাড়ে।
খ) কবিতা অংশটুকু ফুটবল খেলোয়াড়' কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম জসীমউদ&দীন।
ঘ) ইমদাদ হক জাত খেলোয়াড়। ফুটবল খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল ইমদাদ হক খেলবেই। নিজের শারীরিক অবস্থা যাই হোক না কেন-খেলায় জেতাটাই তার মূল লক্ষ্য।

১৯
ক) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো।
কাল যেখানে পরাজয়ের
আজ সেখানে আলো।
কাল যেখানে অঁাধার ছিল
কালো সন্ধ্যা হয়,
আজ সেখানে ভালো।
কাল যেখানে মন্দ ছিল
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) Èকাল যেখানে অঁাধার ছিল আজ সেখানে আলো।'-কথাটির অর্থ কী?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
কাল যেখানে অঁাধার ছিল
আজ সেখানে আলো।
কাল যেখানে মন্দ ছিল,
আজ সেখানে ভালো।
কাল যেখানে পরাজয়ের
কালো সন্ধ্যা হয়,
খ) কবিতাংশটুকু রেৌদ্র লেখে জয়' কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম শামসুর রাহমান।
ঘ) ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। পাকিস্তানিরা এ দেশের মানুষের ওপর নানা রকম অত্যাচার ও নির্যাতন চালিয়েছিল। কিন্তু বাংলার মানুষ তাদের এ অত্যাচার মেনে না নিয়ে যুদ্ধে ঝঁাপিয়ে পড়েছিল। অনেক রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত হয় আমাদের এ স্বাধীনতা। এ দেশের আকাশ থেকে অত্যাচারীর কালো মেঘ সরে গিয়ে নীল আকাশে ছড়িয়ে পড়ে স্বাধীন সূর্যের আলো। কবি এ বিষয়টি স্পষ্টভাবে বুঝাবার জন্যই বলেছেন, কাল যেখানে অঁাধার ছিল, আজ সেখানে আলো।

২০
ক) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লেখো।
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না।
আবার দেখি নীল আকাশে
পায়রা মেলে পাখা
হানাদারের সঙ্গে জোরে
লড়ে মুক্তি-সেনা,
খ) কবিতার অংশটুকু কোন কবিতার অংশ?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) দেশের মানুষ কাদের কথা কখনো ভুলবে না?
উত্তর:
ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
হানাদারের সঙ্গে জোরে
লড়ে মুক্তি-সেনা,
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না।
আবার দেখি নীল আকাশে
পায়রা মেলে পাখা
খ) কবিতাংশটুকু রেৌদ্র লেখে জয়' কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম শামসুর রাহমান।
ঘ) ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না, কারণ তারাই হানাদার পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করেছিল। সেই সব সাহসী মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা হয়েছে। (শেষ)
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা